Advertisement
  • দে । শ
  • জানুয়ারি ৩, ২০২৩

তুষারঝড়ে বিধ্বস্ত আমেরিকা, সবরকম সাহায্যের আশ্বাস জো বাইডেনের প্রশাসনের

আরম্ভ ওয়েব ডেস্ক
তুষারঝড়ে বিধ্বস্ত আমেরিকা, সবরকম সাহায্যের আশ্বাস জো বাইডেনের প্রশাসনের

প্রবল শৈত্যপ্রবাহ ও তুষারঝড় চলছে আমেরিকায়। আমেরিকার একাধিক জায়গায় রয়েছে বরফের পুরু আস্তরণ। পরিস্থিতি যা তাতে উদ্ধারকাজ চালানো কঠিন হয়ে পড়ছে বলে জানাচ্ছে প্রশাসন।

নতুন বছর শুরুর প্রাক্কালে ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়েরর সম্মুখীন আমেরিকা। সেখানে যে তুষারঝড় দেখা দিয়েছে তাতে আমেরিকা ও কানাডায় ইতিমধ্যেই ৫০জন মারা গিয়েছেন । বহু জায়গা হয়ে পড়েছে বিদ্যুৎহীন। সবথেকে খারাপ অবস্থা পূর্ব আমেরিকায়। বরফের তলাতেই চলে গেছে গোটা জনজীবন। কোনো কোনো অঞ্চলে তাপমাত্রা -৪৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।

শুক্রবার থেকে আমেরিকার বহু জায়গা বিদ্যুৎহীন হয়ে পড়ে। প্রশাসনের অনুমান প্রায় ১৫ লক্ষ বাড়িতে বিদ্যুৎ বিপর্যয় ঘটে। অবশ্য পরে কিছু জায়গায় বিদ্যুৎ সংযোগ ফিরেছিল। তবে বিস্তীর্ণ এলাকা এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন। কার্যত বড়দিন তারা কাটিয়েছেন বিদ্যুৎহীন অবস্থায়। অন্যদিকে, তুষারঝড়ের প্রভাবে একাধিক রাস্তায় পুরু বরফ জমে গেছে। প্রবল কুয়াশায় ভালো করে সামনের দৃশ্য দেখা সম্ভব হচ্ছে না। সেই কারণে ঘটছে গাড়ি দুর্ঘটনা।

তুষারঝড় বম্ব সাইক্লোনের প্রভাবে বিমান চলাচল ব্যাহত হয়েছে। একাধিক উড়ান বাতিল হয়ে গেছে। সোমবার পর্যন্ত অন্তত ১৫০০০ বিমান বাতিল হয়েছে। বিমানবন্দরের নাইট ল্যান্ডিং সিস্টেম অকেজো হয়ে পড়েছে।রানওয়েতে জমে রয়েছে পুরু বরফের স্তর। বিশেষ পদ্ধতিতে রানওয়ে থেকে বরফ গলনোর কাজ শুরু করছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে আবহাওয়া যা, তাতে এখনই উড়ান পরিষেবা চালুর লক্ষণ দেখা যাচ্ছে না।

সবথেকে ভয়ংকর অবস্থা বাফেলোয়। তাপমাত্রা এখানে রয়েছে -১০ থেকে -২৫ ডিগ্রি সেলসিইয়াসের মধ্যে । পশিম নিউইয়র্কের এই শহরে কোনো মতেই প্রশাসন তার সাহায্য পাঠাতে পারছে না। কারণ কোথাও ৮ ফুট বা কোথাও ১০ ফুট বরফের আস্তরণ জমে গিয়েছে। ফর্স্ট বাইটের হাত থেকে বাঁচতে নাগরিকদের ঘরের বাইরে যেতে বারণ করছে স্থানীয় প্রশাসন। পরিস্থিতি অত্যন্ত প্রাণঘাতী বলে জানাচ্ছেন প্রশাসনিক কর্তারা।

অবশ্য পরিসস্থিতি সামলাতে উদ্যোগী প্রশাসন। ১০০ জন নাগরিককে বরফের পুরু আস্তরণের স্তর থেকে উদ্ধার করা হয়েছে বলে জানালেন নিউ ইয়র্কের প্রশাসক ক্যাথি হোচুল। সংবাদমাধ্যমকে তিনি আরও বলেন যে এটি বোধহয় শতাব্দীর সবথেকে বড় তুষারঝড় হতে চলেছে । বিপর্যয় মোকাবিলা বাহিনী এই প্রবল দুর্যোগের মধ্যে কাজ চালালেও বহু জায়গায় তারা বাধার সম্মুখীন হয়েছেন। পরিস্থিতি সামলাতে তিনি রাষ্ট্রপতি জো বাইডেনের সাথে সোমবার কথা বলেছেন। তিনি আশ্বাস দিয়েছেন সব রকম সাহায্যের।

আবহাওয়াবিদরা অবশ্য এখনই কোনো আশার বাণী শোনাতে পারছেন না। তাঁরা বলেছেন, ক্রমেই বেড়ে চলেছে বম্ব সাইক্লোনের পরিধি। এখন তা কানাডার কাছে গ্রেট লেক থেকে মেক্সিকো সীমান্ত বরাবর রিও গ্র্যান্ডে পর্যন্ত প্রসারিত হয়েছে বলে জানা যাচ্ছে। তাদের পূর্বাভাস নতুন করে তুষারঝড়ের কবলে পড়বেন ৮০ লক্ষ আমেরিকাবাসী। নিউ ইয়র্ক, নিউ ইংল্যাণ্ড ও নিউ জার্সিতে বহু মানুষ বন্যার শিকার হয়েছেন। কতদিন এ পরিস্থিতি চলবে সে সম্পর্কে কোনো তথ্য এখনই সংবাদমাধ্যমগুলোকে দিতে অপরগ আবহাওয়া দফতর। তাই আপাতত এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় থেকে আমেরিকাবাসীর রেহাই নেই বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!