Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ২৭, ২০২৫

ওসমান সাগর ও হিমায়েত সাগরের জল উপচে পড়ে বিপর্যস্ত হায়দরাবাদ

আরম্ভ ওয়েব ডেস্ক
ওসমান সাগর ও হিমায়েত সাগরের জল উপচে পড়ে বিপর্যস্ত হায়দরাবাদ

অবিরাম বৃষ্টিপাত এবং উপচে পড়া দুটি প্রধান জলাধার ওসমান সাগর এবং হিমায়েত সাগরের গেট তুলে দেওয়ার ফলে মুসি নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বিপর্যস্ত হায়দরাবাদ। বেশ কিছু অংশ প্লাবিত। বন্যার কবলে বহু মানুষ। চরম ঝুঁকির মুখে পড়েছে নীচু এলাকা। প্রায় ১২ হাজার মানুষ জলবন্দী। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি অবিলম্বে লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন।
মুসি নদীর জলস্তর হঠাৎ বৃদ্ধি পাওয়ার কারণে মহাত্মা গান্ধী বাস টার্মিনালে জল প্রবেশ করে এবং বেশিরভাগ অংশ প্লাবিত হয়। ডিআরএফ এবং এসডিআরএফ দল ঘটনাস্থলে পৌঁছে বাস টার্মিনাল থেকে যাত্রীদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা শুরু করে। বান্দলাগুড়া জাগিরের বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়ে গেলে স্থানীয় পৌরসভার দল এবং ডিআরএফ উদ্ধার অভিযান চালায়। শুক্রবার ওসমান সাগর এবং হিমায়ত সাগরের গেট খোলার পর এলাকাগুলি প্লাবিত হয়ে পড়ে।
শুক্রবার গভীর রাতে ত্রাণ শিবিরে সরিয়ে নেওয়া নিচু এলাকার বাসিন্দাদের খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করা হচ্ছে। মহাত্মা গান্ধী বাস স্টেশনে টার্মিনালে বন্যার জল প্রবেশ করায় বাস পরিষেবা ব্যাহত হয়েছে। কর্তৃপক্ষ দ্রুত আটকে পড়া যাত্রীদের কমপ্লেক্স থেকে সরিয়ে নেয়। মুখ্যমন্ত্রী নিজে বাস টার্মিনালে আটকে পড়া যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য গৃহীত ত্রাণ ব্যবস্থা পর্যালোচনা করেন।
তেলেঙ্গনার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি ফোনে সারারাত কর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছিলেন। আটকে পড়া সমস্ত যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। বিভিন্ন এলাকা থেকে মহাত্মা গান্ধী বাস টার্মিনালে আগত বাসগুলিকে বিকল্প রুটে ঘুরিয়ে দেওয়ারও নির্দেশ দিয়েছিলেন। যেহেতু এটা দশরা এবং বাটুকাম্মা উৎসবের মরশুম, তাই মুখ্যমন্ত্রী টিজিএসআরটিসি কর্তাদের নির্দেশ দিয়েছেন, যাতে যাত্রীরা মহাত্মা গান্ধী বাস টার্মিনাল থেকে নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছাতে পারেন সেজন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়।
এছাড়া মুখ্যমন্ত্রী পুলিশ, ট্রাফিক পুলিশ, পৌর সংস্থা এবং বিদ্যুৎ বিভাগকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। বৃষ্টিকবলিত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য সকল বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!