Advertisement
  • এই মুহূর্তে
  • এপ্রিল ২২, ২০২২

ভারতে এসে নিজেকে শচিন-অমিতাভ বচ্চন মনে হচ্ছে : বরিস জনসন

আরম্ভ ওয়েব ডেস্ক
ভারতে এসে নিজেকে শচিন-অমিতাভ বচ্চন মনে হচ্ছে : বরিস জনসন

দুই দিনের রাষ্ট্রীয় সফরে এই মুহূর্তে ভারতে আছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। গতকাল বৃহস্পতিবার (২১ এপ্রিল) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এলাকা গুজরাটে গিয়েছেন তিনি। সেখানে তাকে জমকালোভাবে বরণ করে নেওয়া হয়েছে । সবরমতী আশ্রমে কখনও চরকা কেটেছেন, কখনও আবার আশ্রম বাসীর সঙ্গে গল্পে মজেছেন ।রুশ-ইউক্রেন যুদ্ধের পর তিনি প্রথম কোনও ইউরোপীয় রাষ্ট্রনেতা যিনি ভারতে এলেন। তাঁর অর্ভ্যথনায় কোনও ক্রুটি যাতে না থাকে সেদিকে খেয়াল রেছেছে দিল্লি।

বড় আয়োজনের মধ্য দিয়ে তাঁকে বরণ করে নেওয়ার জন্য নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন বরিস জনসন । আজ ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, ‘জমকালোভাবে স্বাগত জানানোর জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতের জনগণকে ধন্যবাদ জানাই। ‘এখানে পৌঁছানোর পর থেকে নিজেকে শচিন টেন্ডুলকারের মতো অনুভব করছি । সব জায়গায় বিলবোর্ড দেখে নিজেকে অমিতাভ বচ্চনও মনে হচ্ছে,’ যোগ করেন তিনি।


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!