- এই মুহূর্তে দে । শ
- মে ৮, ২০২৩
রাজস্থানের গ্রামে ভেঙে পড়ল মিগ ২১ যুদ্ধ বিমান, নিহত ৩
রাজস্থানের হনুমানগড়ের বাহলোল নগরের কাছে একটা গ্রামে বাড়ির ওপর ওছড়ে পড়ল ভারতীয় বিমান বাহিনীর মিগ ২১ যুদ্ধবিমান। এতে ৩ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। বিমানের যান্ত্রিক ত্রুটির জন্য এই দূর্ঘটনা ঘটেছে বলে ভারতীয় বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
নিয়মিত প্রশিক্ষণের জন্য জন্য সুরতগড় বিমানঘাঁটি থেকে ভারতীয় বিমানবাহিনীর এই মিগ ২১ যুদ্ধবিমান যাত্রা করেছিল। এরপরই বাহলোল নগরের কাছে পাইলট যান্ত্রিকত্রুটির জন্য বিমানের নিয়ন্ত্রণ হারান। দূর্ঘটনা ঘটার আগের মুহূর্তে পাইলট সময়মতো বিমান থেকে বার হয়ে যান এবং তিনি নিরাপদে আছেন বলে জানা গেছে। বিমানের পাইলট সামান্য আঘাত পেয়েছেন। ভারতীয় বিমান বাহিনী–র পক্ষ থেকে জানানে হয়েছে, যে পাইলটকে উদ্ধার করার জন্য একটা হেলিকপ্টার পাঠানো হয়। দুর্ঘটনার কারণ খুঁজে বার করার জন্য তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
ভারতীয় বিমান বাইনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘আইএএফের একটি মিগ ২১ বিমান আজ সকালে নিয়মিত প্রশিক্ষণের সময় সুরাতগড়ের কাছে বিধ্বস্ত হয়। পাইলট নিরাপদে বের হয়ে যান। তার সামান্য আঘাত পেয়েছে। দুর্ঘটনার কারণ খুঁজে বার করার জন্য একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’ পুলিশ জানিয়েছে, যে এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে সেখানে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। বিকানের পুলিশ মহাপরিদর্শক ওম প্রকাশ বলেছেন, ‘বিমানের পাইলট মানুষের হতাহতের ঘটনা এড়াতে সমস্ত প্রচেষ্টা করেছিলেন এবং গ্রামের উপকণ্ঠে বিমানটিকে ক্র্যাশ-ল্যান্ড করেছিলেন।’ দুর্ঘটনায় নিহত তিনজনই মহিলা বলে পুলিশ সূত্রে জানা গেছে।
❤ Support Us






