Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ১৫, ২০২৩

‌রাতারাতি পিচ বদল, কলঙ্কিত বিশ্বকাপের আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ড

আরম্ভ ওয়েব ডেস্ক
‌রাতারাতি পিচ বদল, কলঙ্কিত বিশ্বকাপের আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ড

বিশ্বকাপ সেমিফাইনাল ম্যাচের আগেই কলঙ্কিত ভারতীয় ক্রিকেট বোর্ড। আইসিসি–র অনুমতি না নিয়েই নাকি সেমিফাইনাল ম্যাচের উইকেট বদল করেছে বিশ্বকাপের আয়োজক ভারত। এমনই দাবি করেছে ইংল্যান্ডের এক সংবাদমাধ্যম। এই সংবাদমাধ্যমটি আরও দাবি করেছে, ভারত ফাইনাল উঠলে আবার একই কাজ করবে।
ভারত বিশ্বকাপের আয়োজক হলেও উইকেট তৈরির মূল দায়িত্ব ছিল আইসিসি–র প্রধান কিউরেটর অ্যান্ডি অ্যাটকিনসনের। তাঁর তত্ত্বাবধানেই বিশ্বকাপের সব ভেন্যুতে উইকেট তৈরি করা হয়েছিল। কোন ভেন্যুতে কত নম্বর উইকেটে কোন ম্যাচ হবে, তা ঠিক করার দায়িত্ব ছিল অ্যাটকিনসনের ওপর। তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করে বিষয়টি চূড়ান্ত করেছিলেন। কিন্তু বিশ্বকাপ যত এগিয়েছে, অ্যাটকিনসনের মতামতকে আর গুরুত্ব দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। নিজেদের পছন্দমতো উইকেটে খেলছে। এমনই দাবি করেছেন ইংল্যান্ডের বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ও উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাকের সম্পাদক লরেন্স বুথ।
ইংল্যান্ডের সংবাদমাধ্যম মেইল অনলাইনের এক প্রতিবেদনে লরেন্স বুথ লেখেন, ভারত–নিউজিল্যান্ড সেমিফাইনাল এমন উইকেটে খেলা হবে, যেখানে আগে দুটি ম্যাচ হয়েছে। ভারতীয় স্পিনারদের সাহায্য পাওয়ার কথা ভেবেই এই ব্যবস্থা। ওয়াংখেড়ে স্টেডিয়ামের ৭ নম্বর পিচে সেমিফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল। এই পিচে বিশ্বকাপের একটা ম্যাচও খেলা হয়নি। কিন্তু শেষ মুহূর্তে ৭ নম্বর পিচ থেকে সরিয়ে ম্যাচটি ভারত–নিউজিল্যান্ড প্রথম সেমিফাইনাল ৬ নম্বর উইকেটে খেলা হচ্ছে। লিগ পর্বে এই ৬ নম্বর উইকেটে দক্ষিণ আফ্রিকা–ইংল্যান্ড ও ভারত–শ্রীলঙ্কা ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল।
মেইল অনলাইনের প্রতিবেদনে আশঙ্কা করা হয়েছে, ভারত ফাইনালে উঠলে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামেও একই কান্ড ঘটানো হতে পারে। সংবাদমাধ্যমটি দাবি করেছে, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যে উদ্বোধনী ম্যাচ পূর্ব নির্ধারিত ৬ নম্বর উইকেটে খেলা হলেও বাকি ম্যাচগুলি পূর্বনির্ধারিত উইকেটে খেলা হয়নি। আইসিসি–র ইভেন্ট ম্যানেজার অ্যাটকিনসনকে জানিয়েছিলেন, ভারত–পাকিস্তান ম্যাচ নির্ধারিত ৭ নম্বর উইকেটে খেলা হয়েছে। আদপে এই ম্যাচটি হয়েছিল ৫ নম্বর উইকেটে। অ্যাটকিনসন ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে জানতে চেয়েছিলেন, কার নির্দেশে উইকেট পরিবর্তন করা হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড দায় ঠেলেছে গুজরাট ক্রিকেট সংস্থার দিকে। গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন আবার দাবি করেছে, ভারতীয় টিম ম্যানেজমেন্টের অনুরোধে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে তারা উইকেটের পরিবর্তন করেছে। অ্যাটকিনসন সুপারিশ করেছেন ফাইনাল ম্যাচ ৫ নম্বর উইকেটে করার। যাতে কোনও দলই বাড়তি সুবিধা না পায়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!