Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ২০, ২০২৩

বড় ধাক্কা ভারতের। ধর্মশালায় নিউজিল্যান্ড ম্যাচে থাকছেন না হার্দিক

আরম্ভ ওয়েব ডেস্ক
বড় ধাক্কা ভারতের। ধর্মশালায় নিউজিল্যান্ড ম্যাচে থাকছেন না হার্দিক

বাংলাদেশের বিরুদ্ধে দুর্দান্ত জয়ের মাঝেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। গোড়ালির চোটের জন্য নিউজিল্যান্ড ম্যাচে থেকে ছিটকে গেলেন দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, নিউজিল্যান্ড ম্যাচে খেলতে পারবেন না হার্দিক পান্ডিয়া। আপাতত ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিকেল টিমের পর্যবেক্ষণে থাকবেন। লখনউতে ইংল্যান্ড ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দেবেন হার্দিক পান্ডিয়া।

বৃহস্পতিবার পুণেতে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে নবম ওভারে লিটন দাসের স্ট্রেট ড্রাইভ ডান পা দিয়ে আটকাতে গিয়ে পড়ে যান হার্দিক। বাঁ পায়ের গোড়ালিতে চোট পান। এরপর তিনি মাঠ ছেড়ে বেরিয়ে যান। সঙ্গে সঙ্গেই তাঁকে স্ক্যান করার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার ম্যাচ শেষে রোহিত শর্মা জানিয়েছিলেন, “হার্দিকের গোড়ালিতে যন্ত্রণা রয়েছে। তবে মারাত্মক চোট লাগেনি। শুক্রবার সকালে বুঝতে পারব ওর চোট কতটা গুরুতর।” আর এদিনই ভারতীয় দলের পক্ষ থেকে নিউজিল্যান্ড ম্যাচে হার্দিকের ছিটকে যাওয়ার কথা জানানো হয়।

হার্দিকের চোটের স্ক্যান রিপোর্ট মুম্বইয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে। ডাক্তারের পরামর্শ অনুসারে হার্দিকের চিকিৎসা হবে। তবে হার্দিক পান্ডিয়াকে নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে চাইছেন না ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

২২ নভেম্বর রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামবে ভারত। এই ম্যাচটা দুই দলের কাছেই শীর্ষে থাকার লড়াই। যে দল জিতবে সেমিফাইনালের দিকে অনেকটা এগিয়ে যাবে। পাশাপাশি লিগ টেবিলের শীর্ষে পৌঁছে যাবে। পরবর্তী গুরুত্বপূর্ণ ম্যাচের কথা ভেবে হার্দিককে নিয়ে এই মুহূর্তে ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। কারণ পুরো সুস্থ না হয়ে মাঠে নামলে ফল মারাত্মক হতে পারে। সেক্ষেত্রে ভারত যদি সেমিফাইনালে ওঠে হার্দিক পান্ডিয়া খেলার ব্যাপারে অনিশ্চয়তা তৈরি হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!