- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- জুন ২৫, ২০২৪
সুপার এইট থেকে বিদায় অস্ট্রেলিয়ার, হেরে আফগানিস্তানকে সেমিফাইনালে তুলে দিল বাংলাদেশ
একটা ম্যাচের উপর নির্ভর করছিল তিন দলের সেমিফাইনালের ভাগ্য। ভারতের কাছে সোমবার সুপার এইটের শেষ ম্যাচে হারের পরও অস্ট্রেলিয়ার সেমিফাইনালে ওঠার সুযোগ ছিল। সেক্ষেত্রে বাংলাদেশের কাছে আফগানিস্তানকে হারতে হত। আর নেট রানরেটে পিছিয়ে থাকতে হত বাংলাদেশকে। জেতা ম্যাচ হাতছাড়া করে আফগানিস্তানকে সেমিফাইনালে তুলে দিল বাংলাদেশ। নিজেরা তো সেমিফাইনালে উঠতেই পারল না, অস্ট্রেলিয়াকেও ছিটকে দিল বেঙ্গল টাইগাররা। দুই ফরম্যাটে বিশ্বসেরা টি২০ বিশ্বকাপে ছিটকে গেল সুপার এইট থেকে।
অথচ বাংলাদেশেরও সেমিফাইনালে যাওয়ার সুযোগ ছিল। সেমিফাইনালে যেতে গেলে ১২.১ ওভারে ১১৬ রান করতে হত। টি২০ ক্রিকেটে অসম্ভব কিছু নয়। সাকিব আল হাসান, মাহমুদুল্লাহদের অদ্ভুত ব্যাটিং আশা শেষ করে দেয় বাংলাদেশের। সাকিবদের ব্যাটিং দেখে কখনোই মনে হয়নি সেমিফাইনালে যাওয়ার ইচ্ছে রয়েছে। এমনকী, ম্যাচ জেতার ন্যূনতম সদিচ্ছা ছিল বলেও মনে হয়নি।
মরণবাঁচন ম্যাচে ব্যাটিং একেবারেই ভাল হয়নি আফগানিস্তানের। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১১৫ রানের বেশি তুলতে পারেনি। ওপেনিং জুটিতে ১০.৩ ওভারে ৫৯ রান তোলার পর ধস নামে আফগানিস্তানের ইনিংসে। সর্বোচ্চ ৪৩ রান করেন রহমানুল্লাহ গুরবাজ। অন্য ওপেনার ইব্রাহিম জাদরান করেন ১৮। রশিদ খান ১০ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন। বাকিরা রান পাননি। বাংলাদেশের রিশাদ হোসেন ২৬ রানে ৩ উইকেট নেন।
ব্যাট করতে নেমে তানজিম হাসান (০) শুরুতে ফেরেন। পরপর দু’বলে নাজমুল হাসান (৫) ও সাকিবকে (০) তুলে নিয়ে বাংলাদেশকে চাপে ফেলে দেন নবীন উল হক। দ্রুত ৩ উইকেট হারালেও বাংলাদেশকে লড়াইয়ে রেখেছিলেন লিটন দাস। কিন্তু শেষরক্ষা করতে পারেননি। ১২.৪ ওভারে সেমিফাইনালের জন্য কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে পারেনি বাংলাদেশ। এমনকী জয় তুলে নিতেও ব্যর্থ।
শেষ ১০ বলে ১০ রান দরকার ছিল বাংলাদেশের। লিটন সুযোগ দিয়েছিলেন নবীনকে। ফলো থ্রুতে ক্যাচ নিতে পারেননি নবীন। এর মধ্যে বোল্ড তাসকিন (২)। পরের বলে মুস্তাফিজুরকে (০) তুলে নিয়ে আফগানিস্তানকে সেমিফাইনালে পৌঁছে দেন নবীন। ১৭.৫ ওভারে ১০৫ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। অন্যপ্রান্তে দাঁড়িয়ে দলের হার দেখলেন লিটন দাস (৪৯ বলে ৫৪)। ২৩ রানে ৪ উইকেট নেন রশিদ খান। ২৬ রানে ৪ উইকেট নবীনের।
❤ Support Us






