Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • মার্চ ৬, ২০২৫

বন্দি মুক্তি নিয়ে হামাসের সঙ্গে গোপন বৈঠক মার্কিন যুক্তরাষ্ট্রের

আরম্ভ ওয়েব ডেস্ক
বন্দি মুক্তি নিয়ে হামাসের সঙ্গে গোপন বৈঠক মার্কিন যুক্তরাষ্ট্রের

১৯৯৭ সালে হামাস প্রতিষ্ঠিত হওয়ার পর আগে কখনও এই জঙ্গি সংগঠনের সঙ্গে মুখোমুখি আলোচনায় বসেনি মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের সেই আদর্শ ভেঙে গেল। আর সেটা নিজেদের স্বার্থেই। গাজায় হামাসের হাতে বন্দি মার্কিন নাগরিকদের মুক্তির ব্যাপারে তৎপর হয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। আর এই ব্যাপারে ট্রাম প্রশাসনের পক্ষ থেকে গোপন বৈঠক হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের এক সংবাদ মাধ্যম ওয়াশিংটনের দুই প্রশাসনিক আধিকারিকের নাম উল্লেখ না করে তাদের সূত্র মারফত জানিয়েছে, গত সপ্তাহে দোহাতে হামাসদের সঙ্গে বৈঠকে বসেছিলেন অ্যাডাম বোহেলার। দুই পক্ষের মধ্যে গাজায় হামাসদের হাতে বন্দি মার্কিনীদের মুক্তির ব্যাপারে কথা হয়। যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত কিছু হয়নি।

এদিকে, হোয়াইট হাউসের বিশেষ প্রতিনিধি টিম উইটকফ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে হামাস ও ইজরাইলের মধ্যে মধ্যস্থতা করার জন্য দেখা করার কথা ছিল। কিন্তু তাঁর সেই সফর বাতিল হয়েছে। কারণ হামাসরা এই ব্যাপারে কোনও আগ্রহ দেখায়নি। হামাসরা আগ্রহ না দেখানোয় রীতিমতো ক্ষিপ্ত হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বন্দী মুক্তি নিয়ে হামাসকে শেষ সতর্কবার্তা দিয়েছেন। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, হয় জিম্মিদের মুক্তি দাও আর না হলে কঠোর ফল ভোগ করতে হবে।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “বন্দীদের মুক্তি দেওয়ার কাজ শেষ করার জন্য প্রয়োজনীয় সবকিছু আমি ইজরাইলকে পাঠিয়েছি। আমি যা বলেছি তোমরা যদি না কর একজন হামাস সদস্যও নিরাপদ থাকবে না। নরকের পরিণতি ভোগ করতে হবে। সব জিম্মিকে এখনই মুক্তি দিতে হবে এবং যেসব মানুষকে হত্যা করেছ সকলের মৃতদেহ দ্রুত ফেরত দিতে হবে। অন্যথায় এর দায়ভার তোমাদের বহন করতে হবে। হামাস নেতৃত্বকে বলছি এখনই গাজা ছেড়ে যাওয়ার তোমাদের কাছে সঠিক সময় তোমাদের সামনে এখনও সুযোগ রয়েছে।”


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!