Advertisement
  • দে । শ
  • মে ২৫, ২০২৩

ইমরান: গণতন্ত্র রক্ষায় আইনের হস্তক্ষেপ জরুরী।দেশের উপকার হলে দলের শীর্ষপদ থেকেও সরে যাব

আরম্ভ ওয়েব ডেস্ক
ইমরান: গণতন্ত্র রক্ষায় আইনের হস্তক্ষেপ জরুরী।দেশের উপকার হলে দলের শীর্ষপদ থেকেও সরে যাব

সরকারের দমন–পীড়নের চাপে পড়ে তেহরিক–ই–ইনসাফ পার্টির একের পর এক নেতা দল ছাড়ছেন। কদিন আগেই দলের মুখপাত্র তখা প্রাক্তন তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরি দল ছেড়েছেন। দলের আর আক মহাসচিব এবং প্রাক্তন অর্থমন্ত্রী আসাদ উমরও দলীয় পদ থেকে সরে দাঁড়িয়েছেন। একের পর এক নেতা দল ছাড়ায় চাপে ইমরান খান। এই রকম রাজনৈতিক সঙ্কটজনক পরিস্থিতিতে তিনি সরে গেলে যদি দেশের মঙ্গল হয়, তাহলে সরে যেতে প্রস্তুত বলে জানিয়েছেন ইমরান খান।

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান বুধবার বলেছেন, ‘‌ক্ষমতায় থাকা ব্যক্তিরা যদি তেহরিক–ই–ইনসাফ পার্টিকে বোঝাতে পারে যে, আমি সরে গেলে পাকিস্তানের উপকার হবে, তাহলে আমি সরে যেতে প্রস্তুত। সরকারকে আরও একটা আলোচনার সুযোগ দেব। বিরাজমান সঙ্কট থেকে বেরিয়ে আসার জন্য ক্ষমতাসীন সরকারের সাথে আলোচনার জন্য বৃহস্পতিবার একটা কমিটি গঠন করব। সরকার যদি কমিটিকে বলে যে, আমাকে ছাড়াই দেশ ভালভাবে চলবে, অথবা তারা কমিটিকে যদি বলে, অক্টোবরে নির্বাচনের মাধ্যমে পাকিস্তানের কোনও লাব হবে না, তাহলে আমি সরে যাব।’‌

পাকিস্তানে গণতন্ত্র বাঁচাতে সুপ্রিম কোর্টের বিচারকদের প্রতিও আহ্বান জানিয়েছেন ইমরান খান। তিনি বিচারকদের উদ্দেশ্যে বলেন, ‘‌সুপ্রিম কোর্টের বিচারকগণ, জাতি আপনাদের দিকে তাকিয়ে আছে। জনগণের জন্য আপনাদের ঐক্য খুবই গুরুত্বপূর্ণ। এই দেশকে বাঁচানো এবং এর পক্ষে অবস্থান নেওয়া এখন আপনাদের ওপর নির্ভর করছে। কারণ পাকিস্তান একটা মেকি প্রজাতন্ত্রে পরিণত হচ্ছে। আপনারা আমাদের শেষ ভরসা।’‌

প্রাক্তন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ফাওয়াদ চৌধুরী দল থেকে পদত্যাগ করার পর বেশ কিছু পিটিআই নেতা ইমরানের কাছে পদত্যাগের আবেদন জানিয়েছেন। দু’‌ডজনেরও বেশি নেতা ইতিমধ্যে পিটিআই থেকে পদত্যাগ করেছেন। ইমরান খান বুধবার দাবি করেছেন যে, ধরপাকড় চালিয়ে দলের সিনিয়র নেতাদের পদত্যাগের জন্য চাপ দেওয়া হচ্ছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!