Advertisement
  • বি। দে । শ
  • নভেম্বর ১৩, ২০২৬

সেনাবাহিনীর সঙ্গে চুক্তি, কারাগার থেকে মুক্ত ইমরানের দুই বোন, বুশরা বিবিকে হাসপাতালে স্থানান্তর

আরম্ভ ওয়েব ডেস্ক
সেনাবাহিনীর সঙ্গে চুক্তি, কারাগার থেকে মুক্ত ইমরানের দুই বোন, বুশরা বিবিকে হাসপাতালে স্থানান্তর

কয়েকদিন আগেই জেলবন্দী পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান আইনজীবীদের কাছে কাতর আবেদন জানিয়েছিলেন স্ত্রী বুশরা বিবিকে কারাগার থেকে অবিলম্বে মুক্ত করার। তাঁর সেই ইচ্ছে কিছুটা পূরণ হতে চলেছে। কারাগার থেকে একেবারে মুক্ত না হলেও স্থানান্তরিত হতে চলেছেন বুশরা বিবি। তাঁকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। তবে কারাগার থেকে মুক্তি পেয়েছেন ইমরানের দুই বোন। আরও এক বোনকে মুক্তি দেওয়ার প্রস্তুতি চলছে।

২০২৩ সালে ইমরান খানের সঙ্গে গ্রেফতার করা হয়েছিল বুশরা বিবিকে। সেই থেকে তিনি কারাগারে বন্দী। তাঁর শরীরের কথা ভেবে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন ইমরান। বারবার আইনজীবীদের কাছে আবেদন জানিয়েছিলেন বুশরা বিবিকে জেল থেকে মুক্ত করার। ইমরান পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গওহরকে অনুরোধ করেন বিষয়টি দেখতে। তিনি দুদিন আগে জেলে ইমরান খানের সঙ্গে দেখা করেছিলেন। বৃহস্পতিবার আরও দুজন আইনজীবী ইমরান খানের সঙ্গে দেখা করেন।

ইমরান খান এবং পাকিস্তানি সেনাবাহিনীর মধ্যে একটা চুক্তির খবর সামনে আসছে। জিও টিভি উর্দুর তথ্যমতে, পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গওহর ইমরান খানের পক্ষে এই চুক্তিটি তদারকি করছেন। তিনি পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে কথা এই চুক্তির অংশ হিসেবে ইমরানের দুই বোনকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। আরেক বোনকে মুক্তি দেওয়ার প্রস্তুতি চলছে। এছাড়া, ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।

২০২৬ সালের সেপ্টেম্বরে ইসলামাবাদ মার্চ চলাকালে ইমরান খানের তিন বোনকে গ্রেফতার করা হয়েছিল। তাঁদের বিরুদ্ধে প্রতিরোধমূলক আটক আইনের অধীনে মামলা দায়ের করা হয়। একটা সমঝোতার পর সরকার এখন মামলাটি প্রত্যাহার করে নিয়েছে। বোনদের মধ্যে দুজনকে মুক্তি দেওয়া হয়েছে এবং তৃতীয়জনের মুক্তির প্রস্তুতি চলছে।ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে ইসলামাবাদের একটি হাসপাতালে স্থানান্তর করা হতে পারে। সম্প্রতি ইমরান খান এই দায়িত্ব ব্যারিস্টার গওহরকে অর্পণ করেছেন।

এদিকে, খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারির সিদ্ধান্তের বিরুদ্ধে পিটিআই সাংবিধানিক আদালতে আবেদন করেছে। পিটিআইয়ের দাবি, খাইবার পাখতুনখাওয়ার নির্বাচিত সরকারকে জোরপূর্বক ক্ষমতাচ্যুত করে সেখানে গভর্নরের শাসন জারি করা হয়েছে। চলতি বছরের অক্টোবরে পাকিস্তান সরকার খাইবার অঞ্চলে জরুরি অবস্থা জারি করে সেখানকার সরকারকে বরখাস্ত করেছিল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!