Advertisement
  • দে । শ
  • মার্চ ২৭, ২০২৩

রাজধানীর রাজনীতিতে নয়া মাত্রা। খাড়্গের বৈঠকে যোগ দিল তৃণমূল।কালো পোশাকে বিরোধীদের প্রতিবাদ

আরম্ভ ওয়েব ডেস্ক
রাজধানীর রাজনীতিতে নয়া মাত্রা। খাড়্গের বৈঠকে যোগ দিল তৃণমূল।কালো পোশাকে বিরোধীদের প্রতিবাদ

অন্য মাত্রা পেল রাজধানীর রাজনীতি।নিজেদের অবস্থান থেকে সরে  কংগ্রেসের ডাকা বিরোধী রাজনৈতিক দলের বৈঠকে যোগ দিল তৃণমূল। সূত্রের খবর, সোমবারের ওই বৈঠকে তৃণমূল কংগ্রেসের তরফে উপস্থিত ছিলেন প্রসূন বন্দ্যোপাধ্যায় ও জহর সরকার। বৈঠক বসেছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের কার্যালয়ে।

এদিনের বৈঠকে হাজির ছিলেন দেশের মোট ১৭টি বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এর মধ্যে রয়েছে ডিএমকে, এসপি, জেডিইউ, বিআরএস, আরজেডি, এনসিপি থেকে শুরু করে বাম দল সিপিএম এবং সিপিআই।

তৃণমূলের বৈঠকে যোগদান নিয়ে রাজধানীতে শুরু হয়েছে জল্পনা। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে ওই জল্পনায় রাশ টেনে বলেছেন, যাঁরা আমাদের সমর্থন করছেন, তাঁদেরকে ধন্যবাদ জানাই। সকলকে স্বাগত জানাচ্ছি, গণতন্ত্র ও সংবিধানকে রক্ষা করতে যাঁরা এগিয়ে এসে্ছেন।

এব্যাপারে তৃণমূলের তরফে জহর রায় বলেছেন, গোড়া থেকেই আমরা কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। তৃণমূল সাংসদরা লাগাতারভাবে ওয়াক আউটেও সামিল হয়েছেন।

রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ হওয়ার পরে কংগ্রেসের নেতৃত্বাধীন বৈঠকে তৃণমূলের সামিল হওয়া তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। রাহুলের পাশে ইতিমধ্যেই এসে দাঁড়িয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

সম্প্রতি মমতা বলেছেন, বিজেপির প্রধান লক্ষ্যবস্তু বিরোধী রাজনৈতিক দলগুলির নেতারা। এদিকে যে সমস্ত বিজেপি নেতা ফৌজদারি মামলায় অভিযুক্ত, তাঁদের মন্ত্রিসভায় পর্যন্ত জায়গা দেওয়া হচ্ছে। গণতন্ত্র ও সংবিধান বিপন্ন।

সূত্রের খবর, বিরোধী রাজনৈতিক দলগুলির সাংসদরা আদানি ইস্যুতে এবং রাহুল গান্ধির সাংসদ পদ খারিজের বিরোধিতায় রাজধানীতে ফের মিছিল করবেন। গান্ধিমূর্তি থেকে বিজয় চক পর্যন্ত যাবে ওই মিছিল। ওই মিছিলে অন্য বিরোধী রাজনৈতিক দলগুলির সঙ্গে তৃণমূল কংগ্রেস সামিল হয় কিনা, সেও এখন দেখার।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!