Advertisement
  • দে । শ
  • ডিসেম্বর ১৭, ২০২৫

৫০ লক্ষ টাকার ভর্তুকিতে ৭০০ কৃষক আধুনিক চাষে সরঞ্জাম পেলেন উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায়।

আরম্ভ ওয়েব ডেস্ক
৫০ লক্ষ টাকার ভর্তুকিতে ৭০০ কৃষক আধুনিক চাষে সরঞ্জাম পেলেন উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায়।

৫০ লক্ষ টাকার ভর্তুকিতে ৭০০ কৃষক আধুনিক চাষে সরঞ্জাম পেলেন উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায়। প্রান্তিক কৃষকরা আধুনিক চাষের যন্ত্রপাতি প্রদান করা হয়েছে। বাদুড়িয়া ব্লক প্রশাসন এবং কৃষি দফতরের সহায়তায়, বাদুড়িয়া পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় এদিন ব্লকের কৃষকদের হাতে সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি তুলে দেওয়া হয়। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের উদ্যোগে এ দিন দুপুরে বাদুড়িয়া ব্লকের ১৪ টি গ্রাম পঞ্চায়েতের কৃষকদের প্রয়োজনীয় পাওয়ার টিলার, মিনি ট্রাক্টর, ধান ঝাড়াই মেশিন সহ আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়। অতিরিক্ত কৃষি আধিকর্তার দফতর থেকে কৃষি যন্ত্রপাতি দেওয়া হয়েছে। তাতে উপকৃত হলেন বাদুড়িয়ার প্রায় ৭০০ কৃষক। উদ্যাক্তারা জানান, কৃষি যন্ত্রপাতি ভর্তুকি পরিমাণ প্রায় ৫০ লক্ষ টাকা। এ বিষয়ে উপভোক্তা কৃষক পরান মণ্ডল, জসিমুদ্দিন মোল্লা প্রমুখ বলেন,‘সরকারি সাহায্যে চাষের সরঞ্জাম পেয়ে আমরা উপকৃত হলাম। বিশেষ করে কৃষি যন্ত্রপাতির সাহায্যে চাষ করে শ্রম এবং খরচের অনেক সাশ্রয় হবে।’ এ দিন কৃষি যন্ত্রপাতি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাদুড়িয়ার বিডিও পার্থ হাজরা, বাদুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতি কুহেলিকা পারভিন, সহ কৃষি উন্নয়ন আধিকারিক অর্কপ্রভ রায়, পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ নাসিমা খাতুন প্রমুখ। সহ কৃষি উন্নয়ন আধিকারিক অর্কপ্রভ রায় বলেন,‘‌মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রান্তিক কৃষকদের জন্য এই প্রকল্প চালু করেছেন। এতে আর্থিক ভাবে দুর্বল কৃষকরা উপকৃত হলেন।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!