- এই মুহূর্তে দে । শ
- আগস্ট ১, ২০২৩
এনডিএ বৈঠকে, সন্ত্রাস আর দুর্ণীতির ভিডিয়ো দেখিয়ে তৃণমূলের বিরুদ্ধে মোদির কাছে নালিশ রাজ্য বিজেপির
এনডিএ বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে বাংলার বিজেপি সাংসদরা তৃণমূলের সন্ত্রাস ও দুর্নীতি নিয়ে নালিশ জানালেন। রীতিমতো নরেন্দ্র মোদিকে বাংলার পঞ্চায়েত সন্ত্রাসের ভিডিও দেখিয়ে বাংলার রাজনৈতিক ও আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে অভিযোগ করলেন সুকান্ত মজুমদারের। বিরোধীরা বলছে, আইনিয়া-র শক্তিকে ভয় পেয়েই এনডিএ -র বৈঠক ডেকেছেন নরেন্দ্রমোদি, যা চলবে ১০ অগাস্ট পর্যন্ত। এই বৈঠকেই ৩১ জুলাই বাংলার বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক করেছেন নরেন্দ্র মোদি। তবে বিজেপি ইন্ডিয়া-কে ভয় পাওয়ার এই বিরোধীদের অভিজিয়োগ মানতে নারাজ। তাদের কথা আগামী বছরই অনুষ্ঠিত হতে চলেছে লোকসভা নির্বাচন। তার আগে ঘর গোছাতেই বিজেপির এই উদ্যোগ।
বাস্তব কিন্তু অন্য কথা বলছে। বিরোধীরা যখন ‘ইন্ডিয়া’ জোট গঠন করে বিরোধিতার অস্ত্রে শান দিচ্ছে , ঠিক তখনই শরিক দল নিয়ে বিজেপি বসেছে এনডিএ-র বৈঠকে বসেছেন নরেন্দ্র মোদি, গত ৯ বছরে যা দেখা যায়নি। আর এবার আগামী নির্বাচনের রূপরেখা তৈরি করতে এনডিএ জোটের সাংসদদের নিয়ে বৈঠক শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং।
গতকাল, ৩১ জুলাই থেকে ১০ অগস্ট পর্যন্ত ধারাবাহিক ভাবে এই বৈঠকগুলি চলবে। তার মধ্যে সোমবারের বৈঠকেই ডাক পেয়েছিলেন বঙ্গ বিজেপির সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। সেই বৈঠকে সাংসদদের নরেন্দ্র মোদি কী পরামর্শ দিয়েছেন সেটা জানিয়েছেন সুকান্ত মজুমদার।
এনডিএ সাংসদদের বৈঠক নিয়ে সুকান্ত গতরাতে বলেন, ”আগামী লোকসভা নির্বাচন নিয়ে আমাদের মার্গদর্শন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, দলের তরফে আজকের বৈঠকে তিনটি রাজ্যের মোট ৬টি ভিডিয়ো প্রদর্শিত হয়েছে।” সুকান্ত দাবি করেন বিগত দু’টি এনডি সরকারের জমানায় বাংলায় প্রচুর জনমুখী প্রকল্প বাস্তবায়িত হয়েছে। বাংলায় অনেক কাজ করেছে বিজেপির নেতৃত্বাধীন সরকার। সেই নিয়ে প্রধানমন্ত্রী বৈঠকে আলোকপাত করেন বলে জানিয়েছেন বালুরঘাটের সাংসদ। সুকান্ত বলেন, “আমি পশ্চিমঙ্গের ক্ষেত্রে বলতে পারি রাজ্যে বিগত ৯ বছরে আমাদের এনডিএ সরকার বিপুল পরিমাণ কাজ করেছে। পরিকাঠামোগত উন্নয়নের জন্য এই সব কাজ হয়েছে। কল্যাণী এইমস থেকে শুরু করে, মেট্রো থেকে শুরু করে রাষ্ট্রীয় রাজমার্গ থেকে শুরু করে অনেক ক্ষেত্রে কাজ হয়েছে।”
এছাড়া বাংলায় তৃণমূলের দুর্নীতির বিষয়টিও উত্থাপিত হয়েছিল এই বৈঠকে। এনডিএ-র বৈঠকে বাংলা নিয়ে যা হয়েছে সেটা বলতে গিয়ে সুকান্ত বলেন, “বৈঠকে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি নিয়ে একটি ভিডিয়ো দেখানো হয়েছে। এরপর মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আগামীতে এগিয়ে যাওয়ার পথ বাতলে দিয়েছেন। তিনি আমাদের সঠিক দিশা দেখিয়েছেন।” এদিকে বিরোধী জোট নিয়েও শাসক জোটের সাংসদদের উদ্দেশে বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদি। এই প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি বলেন, “প্রধানমন্ত্রী আমাদের বলেছেন, ইউপিএ-র নামটা দুর্নীতির সাথে জড়িয়ে পড়িয়েছিল। ২জি, ৩জি, জিজাজি, কোলগেট… তার জেরে এখন আমাদের বিরোধীরা এই ইউপিএ-র নাম আর বয়ে বেড়াতে পারছে না। তাই তারা ইউপিএর বদলে আই.এন.ডি.আই.এ – এই জোট করেছে। আসলে এটা আর কিছুই না, ইউপিএ-র রূপান্তরিত সংস্করণ। কয়লা যেমন কার্বনে রূপন্তর হয়, তেমন ইউপিএ বদলে হয়েছে আই.এন.ডি.আই.এ।”
তবে ইন্ডিয়া কয়লাই হোক বা কার্বন, নরেন্দ্র দামোদর দাস মোদির ৫৬ ইঞ্চি ছাতিতে যে বিরোধী জোট কাঁপন ধরিয়েছে তার প্রমাণ বেঙ্গালুরুর বৈঠকের দিন মোদির এনডিএ শরিকদের নিয়ে বৈঠক করা ও পরবর্তীতে ৩১ জুলাই থেকে ১০ অগাস্ট পর্যন্ত এনডিএ শরিকদের নিয়ে ১১টি বিভাগে ভাগ করে এই মার্গদর্শন দেওয়ার ব্যবস্থা করা, এটাই বিরোধীরা বলছে।
❤ Support Us






