Advertisement
  • দে । শ
  • ডিসেম্বর ২১, ২০২৩

বাজেয়াপ্ত নথি, নগদ ৭২ লক্ষ টাকা । বায়রনের বাড়ি থেকে ফিরলেন আয়কর আধিকারিকরা

আরম্ভ ওয়েব ডেস্ক
বাজেয়াপ্ত নথি, নগদ ৭২ লক্ষ টাকা । বায়রনের বাড়ি থেকে ফিরলেন আয়কর আধিকারিকরা

৭২ লক্ষ টাকা ও বেশ কিছু নথি নিয়ে বুধবার গভীর রাতে তৃণমূল বিধায়ক বায়রন বিশ্বাসের বাড়ি ছাড়লেন আয়কর আধিকারিকরা। সারা রাত তল্লাশি চালাবার লক্ষ্য নিয়েই বায়রনের বাড়িতে তারা এসেছিলেন, তবে গভীর রাতে ৭২ লক্ষ টাকা, কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করে তারা বায়রনের বাড়ি ছাড়লেন।

এই বিপুল পরিমাণ টাকার উৎস সম্পর্কে বায়রন বিশ্বাস সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বিড়ি শ্রমিকদের মজুরি দেওয়ার জন্য তাঁর বাড়িতে এই নগদ টাকা রাখতে হয়। তবে আয়কর আইনে ২ লক্ষ টাকার বেশি টাকা কারও বাড়িতে পাওয়া টাকার উপযুক্ত প্রমাণ দিতে হয়। বায়রন মুখে বললেও টাকার উৎস সম্পর্কে কোনও তথ্য প্রমাণ দিতে পারেননি বলেই ওই টাকা আয়কর আধিকারিকরা বাজেয়াপ্ত করেছে। বাইরোনকে বুধবার রাতে তাঁরই হাসপাতালে ভর্তি করা হয় রক্তে শর্করার পরিমাণ হ্রাস পাওয়ার জন্য, তার পরে তাঁকে ওই রাতেই আবার ছেড়ে দেওয়া হয়।

বুধবার সকাল ৬টা ১০ মিনিটে একাধিক দলে বিভক্ত হয়ে বায়রনের বাড়ি এবং বহু ব্যবসায়িক প্রতিষ্ঠানে হানা দেন আয়কর আধিকারিকেরা।   শমসেরগঞ্জের বাড়ির পাশাপাশি, তাঁর শিক্ষা প্রতিষ্ঠান এবং হাসপাতালেও অভিযান চালানো হয়। বিধায়কের বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। আয়কর দফতর সূত্রে জানা যায়, বাইরনের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির হিসাবরক্ষকদের জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে তাঁর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ করা হয় বিধায়কের বাবা বাবর বিশ্বাসকেও। তিনি সংবাদ মাধ্যমের সামনে কেঁদে ফেলেন। তার পর দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় তৃণমূল বিধায়ককে। শেষ পর্যন্ত ৭২ লক্ষ টাকা এবং অনেক নথি উদ্ধার করা হয়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!