Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • আগস্ট ৬, ২০২৪

স্বাস্থ্য ও জীবনবিমায় জিএসটি প্রত্যাহারের দাবিতে সংসদের মকর দ্বারে বিক্ষোভ ইন্ডিয়া জোটের

আরম্ভ ওয়েব ডেস্ক
স্বাস্থ্য ও জীবনবিমায় জিএসটি প্রত্যাহারের দাবিতে সংসদের মকর দ্বারে বিক্ষোভ ইন্ডিয়া জোটের

জিএসটি প্রত্যাহারের দাবিতে সংসদে মকর দুয়ারের সামনে বিক্ষোভ অবস্থান শুরু করেছেন ইন্ডিয়া জোটের সাংসদরা । গত কয়েকদিন ধরেই স্বাস্থ্য এবং জীবন বিমা থেকে জিএসটি প্রত্যাহারের দাবিতে সরব হয়েছিল তৃণমূল কংগ্রেস । পরে তাদের আনা প্রস্তাবে সমর্থন জানিয়েছে ১৫টি বিরোধী দল । এমনকি ইন্ডিয়অ জোটের বাইরে থাকা আইইউএমএল, কেএমসি-র মতো দলগুলিও এই আন্দোলনে সমর্থন জানিয়েছে । ১৮ শতাংশ জিএসটি প্রত্যাহারের দাবিতে ২ আগস্ট দেশের অর্থমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ।

সোমবার এনিয়ে তৃণমূলের তরফে রাজ্যসভায় সরব হয়এছিলেন সাংসদ ডেরেক ওব্রায়েন ।লোকসভার সাংসদদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন তৃণমূলের দলনেতা সুদীপ ব্যানার্জি এবং মুখ্য সচেতক কল্যাণ ব্যানার্জি ।

রাজ্যসভায় সোমবার ডেরেক ওব্রায়এন বলেন, তিনি বলেন, ‘স্বাস্থ্য ও জীবন বিমার ওপর থেকে ১৮ শতাংশ জিএসটি প্রত্যাহার করতে হবে । খুবই স্পষ্ট আমাদের দাবি । বিমা থেকে প্রাপ্ত অর্থের পরিমাণ আন্তর্জাতিক স্তরে এই হার ৭ শতাংশের ওপরে হলেও ভারতে তা ৪ শতাংশেরও কম । ‘ তিনি বলেন শুধু বিরোধীরাই নয়, এমনকী মোদি সরকারের মন্ত্রীসভার সদস্য কেন্দ্রের সড়ক পরিবহণ মন্ত্রী বিজেপিতে থেকেই চিঠি লিখেছেন ।
তৃণমূলের দাবি, জিএসটি কাউন্সিলের দোহাই দিয়ে নিজেদের দায় এড়িয়ে যেতে চাইছে কেন্দ্রীয় সরকার । জিএসটি কাউন্সিলে রয়েছেন রাজ্যের অর্থমন্ত্রীরা, আর দেশের বেশিরভাগ রাজ্যেই ক্ষমতায় রয়েছে বিজেপি । সুতরাং জিএসটি কাউন্সিলে গৃহীত সিদ্ধান্ত কতটা সার্বজনীন তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে বিরোধীরা ।

চলতি মাসের শেষের দিকে বসছে জিএসটি কাউন্সিলের বৈঠক । তার অংগেই স্বাস্থ্য বিমা থেকে ১৮ শতাংশ জিএসটি প্রত্যাহারের ঘোষণা করার দাবিতে সরব হয়েছেন ইন্ডিয়া জোট সহ একাধিক দলের সাংসদরা ।

অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী পন্থজ চৌধুরি তৃণমূল, সিপিআই সহ একাধিক দলের সাংসদদের করা প্রশ্নের উত্তরে জানিয়েছেন, ২০২৩-২৪ অর্থবর্ষে স্বাস্থ্য বিমা থেকেই জিএসটি বাবদ ৮ হাজার ২৯২ কোটি ৯৪ লক্ষ টাকা আদায় হয়েছে । ২০২২-২৩ অর্থবর্ষে একই ক্ষেত্র থেকে আদায় হয়েছে ৭,৬৩৮.৩৩ কোটি এবং ২০১১-২১ অর্থবর্ষে আদায় হয়েছে ৪.৩০২,২৮ কোটি টাকা ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!