Advertisement
  • দে । শ স | হ | জ | পা | ঠ
  • মার্চ ৩০, ২০২৩

ইসরো চিত্রে উজ্জ্বল ভারত ! সামাজিক প্রচারমাধ্যমে প্রকাশ্যে আসতেই সরগরম নেট দুনিয়া

আরম্ভ ওয়েব ডেস্ক
ইসরো চিত্রে উজ্জ্বল ভারত ! সামাজিক প্রচারমাধ্যমে প্রকাশ্যে আসতেই সরগরম নেট দুনিয়া

সুদূর মহাকাশ থেকে তোলা পৃথিবীর নতুন চিত্র প্রকাশ্যে আনল ইসরো। যাতে সবথেকে উজ্জ্বল দেখাচ্ছে ভারতকে। সামাজিক প্রচারমাধ্যমে ছবিটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে। যা দেখে নেট নাগরিকেদের অনেকেই ‘নাইট লাইট’ বলে মন্তব্য করেছেন। বস্তুত, যে ছবিটি পোস্ট করা হয়েছে তাতে রাতের আলোয় পৃথিবীকে কেমন দেখায়, সেটা ফুটে উঠেছে।

ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গনাইজেশন বা ইসরো-তরফ থেকে একটি উপগ্রহ মহাকাশে পাঠানো হয়েছিল। সেই উপগ্রহের নাম ছিল ইসরো ওসেনস্যাট-থ্রি। বুধবার মহাকাশ গবেষণা সংস্থার পক্ষ থেকে পৃথিবীর বেশ কয়েকটি ছবি পোস্ট করা হয়েছে। যাতে ভারত ও তার আশেপাশের কয়েকটি দেশেকে দেখানো হয়েছে। চিত্রে মনুষ্যবসতির একটি স্পষ্ট রূপরেখা বোঝা যাচ্ছে। যা দেখে নেটদুনিয়ায় শুরু হয়েছে শোরগোল। কেউ কেউ লিখেছেন, জ্বলজ্বল করছে ভারত।

ছবিতে গোটা ভারত স্পষ্টতই প্রতীয়মান। ইসরোর বিজ্ঞানীদের দাবি, গত ২৫ বছরের তুলনায় এবার সবচেয়ে পরিষ্কার ছবি পাওয়া গিয়েছে। তাঁরা আরো জানিয়েছেন, গবেষণা চালাতে নতুন ছবি ও ডেটা কাজে আসবে। তাঁদের মতে, বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হলে যে স্বল্পমেয়াদী পরিবর্তনগুলো হয় তা স্যাটেলাইট ছবির ডেটা ব্যবহার করে জানা যেতে পারে। ঝড়, ভূমিকম্পও নিরীক্ষণ করা যাবে। 

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!