- এই মুহূর্তে দে । শ
- ডিসেম্বর ৩, ২০২৫
৩ বছরে দেশজুড়ে মহিলা নির্যাতনের ঘটনা ১৩ লাখ, শীর্ষে উত্তরপ্রদেশ
দেশজুড়ে ২০২১ থেকে ২০২৩ সালের নারী নির্যাতনের মামলা দায়ের হয়েছে ১৩,২১,৭৪৫টি। ‘ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো’ বা ‘এনসিআরবি-র রিপোর্ট অনুযায়ী এর মধ্যে ২০২১ সালে ৪,২৮,২৭৮টি, ২০২২ সালে ৪,৪৫,২৫৬টি এবং ২০২৩ সালে ৪,৪৮,২১১টি মামলা শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ, যেখানে ১,৮৮,২০৭টি মামলা রেকর্ড করা হয়েছে। উত্তরপ্রদেশের পাশাপাশি রাজস্থান ১,৩১,২৪৬টি, মহারাষ্ট্র ১,৩১,৯৫৮টি, মধ্যপ্রদেশ ৯৫,৭৮০টি এবং পশ্চিমবঙ্গ ১,০৫,৩১৩টি মামলার সঙ্গে সর্বোচ্চ তালিকায় রয়েছে।
রাজ্যসভার প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্র মন্ত্রকের রাজ্যসভার প্রতিনিধি, সাংসদ ব্যান্ডি সঞ্জয় কুমার জানিয়েছেন, এ পরিসংখ্যান ‘এনসিআরবি-র ২০২৩ সালের সর্বশেষ প্রকাশিত জাতীয় অপরাধ রিপোর্টের উপর ভিত্তি করে প্রকাশ করা হয়েছে। বাড়ির ভিতরেও সুরক্ষিত নয় নারীদের বড়ো একটি অংশ। জাতীয় সমীক্ষা অনুযায়ী, ২০২১ থেকে ২০২৩ সালের ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ‘স্বামী ও তাঁর পরিবারের দ্বারা নির্যাতন’-এর মামলা। সংখ্যা প্রায় ৪ লক্ষ। এছাড়া অপহরণ ও যৌন হয়রানির মামলার সংখ্যা ২,৪৯,২৮৪টি, যৌন নির্যাতন মামলার সংখ্যা ৯২,৮৬৩টি এবং শিষ্টাচার ভঙ্গের উদ্দেশ্যে আক্রমণের মামলা ২,৫৬,৪৩৫টি হয়েছে। এছাড়া দাম্পত্যজীবন ও নারী সুরক্ষার বিশেষ আইনএবং গৃহনির্ভর সহিংসতা প্রতিরোধ আইন-এর অধীনে মামলা তিন বছরের মধ্যে বৃদ্ধি পেয়েছে।
আশঙ্কার বিষয়, শিশুদের বিরুদ্ধে অপরাধও উদ্বেগজনকভাবে বেড়েছে। ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে দেশে শিশুদের বিরুদ্ধে মোট ৪,৮৯,১৮৮টি অপরাধ সংগঠিত হয়েছে। এ তালিকায় শীর্ষে রয়েছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশ। তার পরে রয়েছে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশে ১৮,৮৫২টি, রাজস্থানে ১০,৫৭৭টি এবং বিহারে ৯,৯০৬টি মামলা রিপোর্ট করা হয়েছে। পশ্চিমবঙ্গ এবং ওডিশাতেও উল্লেখযোগ্য সংখ্যক মামলা রেকর্ড হয়েছে। মোটের দিক থেকে, মধ্যপ্রদেশে ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে ৬১,৯৮১টি মামলা দায়ের হয়েছে, মহারাষ্ট্রে ৬০,৪১৩টি এবং উত্তরপ্রদেশে ৫৪,৩৭২টি মামলা সামনে এসেছে। শিশুদের সঙ্গে সম্পর্কিত মামলাগুলোর ক্ষেত্রেও অপহরণ, যোন অত্যাচার, শারীরিক ও মানসিক নিপীড়নের ঘটনার সংখ্যায় বেশি। পকসো আইনের আওতায় মামলার সংখ্যাও প্রচুর। বাল্য বিবাহ, নাবালকদের উপর যৌন নির্যাতনের মামলার সংখ্যা বিগত কয়েকবছরে আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। ২৩ সালে অভূতপূর্বভাবে দেশজুড়ে এ সংক্রান্ত ৬,০৩৮টি মামলা দায়ের হয়েছে। যেখানে ২০২২ সালে মামলার সংখ্যা ছিল ১,০০২ এবং ২০২১ সালে ১,০৫০। বিশেষজ্ঞরা বলছেন, এ তো কেবল দায়ের হওয়া মামলার পরিসংখ্যান, সামনে না আসা ছবিটা ভয়াবহ। রাজ্যসভার পেশ করা এই পরিসংখ্যান আমাদের দেখায় যে, শিশুদের সুরক্ষা এবং নারীদের সুরক্ষা নিয়ে ভারত এখনো কতখানি পিছিয়ে আছে।
❤ Support Us






