Advertisement
  • স | হ | জ | পা | ঠ
  • এপ্রিল ১৮, ২০২৫

বদল আবহাওয়ায়, সবুজ হচ্ছে উষর থর

আরম্ভ ওয়েব ডেস্ক
বদল আবহাওয়ায়, সবুজ হচ্ছে উষর থর

সবুজ হচ্ছে থর । প্রকৃতির ভোলবদলে রুক্ষ মরুভূমির গোলাপি আভায় লাগছে সবুজ । পশ্চিম রাজস্থান জুড়ে বদলে যাচ্ছে ভূ প্রকৃতি । গত ২২ বছরে থর মরুভূমি অঞ্চলে বেড়েছে বৃষ্টিপাতের পরিমাণ । ফি বছরে এখন রাজস্থানে বৃষ্টির গড় ৪.৪ মিলিমিটার । আর এই সংকেতেই সবুজ মরুভূমির আশা বুনছেন বিজ্ঞানীরা ।

খড়্গপুর আইআইটির তিনি পরিবেশ গবেষক তাঁদের সাম্প্রতিক গবেষণাপত্রে ইঙ্গিত করেছেন এমনি সম্ভাবনাময় সবুজ বিপ্লবের কথা। জিআই সায়েন্স অ্যান্ড রিমোট সেন্সিং পত্রিকায় একটি প্রবন্ধে রাহুল কাশ্যপ, জয়নারয়ণ কুট্টিপ্পুরাথ এবং বিকাশ কুমার প্যাটেল লিখেছেন, গত ২২ বছরে থর মরুভূমি অঞ্চলের আবহাওয়ায় পরিবর্তন এসেছে, বেড়েছে বৃষ্টিপাতের পরিমাণ। আর তাতেই ধীরে ধীরে সবুজ হতে শুরু করেছে রাজস্থানের পশ্চিমাঞ্চল। গত ২২ বছরে এঅঞ্চলে গাছের পরিমাণ বেড়েছে ৩৮ শতাংশ। বিজ্ঞানীদের অনুমান এই হারে যদি আবহাওয়া রূপ বদলাতে থাকে, তবে পিঙ্ক সিটির রুক্ষ মরুভূমি এই শতাব্দীর মধ্যেই হয়ে উঠবে শস্য শ্যামলা। যদিও ভূবিদরা বলেছেন, সাড়ে পাঁচ কোটি বছর আগে পশ্চিম রাজস্থানে ছিল গহীন অরণ্য। মাটির নীচের জীবাশ্ম নমুনা বিশ্লেষণ করেই মিলেছে সে খোঁজ। কিন্তু গত সাত আট হাজার বছর আগে থেকে প্রকৃতি এখানে ক্রমশই রূক্ষ হয়ে ওঠে, দ্রুত কমতে থাকে বৃষ্টিপাতের পরিমাণ। সিন্ধু সভ্যতার নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পেছনেও আবহাওয়ার এই পরিবর্তনকে দায়ী বলে ধারণা বিজ্ঞানীদের।
কিন্তু গত ২২ বছরে মরু অঞ্চলের ভোলবদল নিয়ে খড়্গপুর আইআইটির গবেষকরা সংবাদমাধ্যমে বলেছেন, পশ্চিম রাজস্থান জুড়ে গাছেদের সালোকসংশ্লেষের পরিমাণ উল্লেখ যোগ্য হারে বেড়েছে। ফসল উৎপাদনের হারও বাড়ছে রাজস্থানে। এভাবে চলতে থাকলে এই শতাব্দী শেষের আগেই সবুজ হয়ে উঠবে ঊষর মরুভূমি। তবে এই পরিবর্তন পরিবেশের বাস্তুতন্ত্রের জন্য কতটা ভালো, সেপ্রসঙ্গে প্রশ্ন রয়েছে বিজ্ঞানীদের মনে।

অন্যদিকে আরব উপদ্বীপেরও ভূগোল নিয়েও নতুন তথ্য সামনে এনেছেন একদল পরিবেশবিদ। তাঁরা জানিয়েছেন, আরবের মরুভূমি অঞ্চল দীর্ঘ সময় সবুজে ঢাকা ছিল। সেখানে একসময় জলের প্রবাহিত স্রোত ছিল বলেও প্রমাণ পেয়েছেন বলে জানিয়েছন গবেষকরা। কমিউনিকেশন আর্থ অ্যান্ড এনভায়রমেন্ট জার্নালে প্রকাশিত একটি নিবন্ধে এপ্রসঙDগে লিখেছেন জেনেভা এবং সৌদি আরবের কিং আবদুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের তিন অধ্যাপক।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!