Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুলাই ১১, ২০২৪

দেশের প্রথম ব্রেইল সংবিধানের উদ্বোধন সুপ্রিম কোর্টে

আরম্ভ ওয়েব ডেস্ক
দেশের প্রথম ব্রেইল সংবিধানের উদ্বোধন সুপ্রিম কোর্টে

দেশের বিশেষভাবে সক্ষম নাগরিকও যেন সংবিধানে তাঁর নাগরিক অধিকার সম্পর্কে সচেতন হতে পারেন, তা নিশ্চিত করতে চলেছে সুপ্রিম কোর্ট।ভারতবর্ষে ব্রেইল পদ্ধতিতে নির্মিত সংবিধান প্রকাশ হতে চলেছে বৃহস্পতিবার। সংবিধান নির্মাণে ব্রেলের ব্যবহার দেশে প্রথম। তৈরি করেছে ‘দি ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেস’ (ডব্লিউবিএনইউজেএস)। বৃহস্পতিবার ব্রেইল পদ্ধতিতে নির্মিত সংবিধান উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকছেন দেশের শীর্ষ আদালতের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, ডব্লিউবিএনইউজেএস-এর উপাচার্য অধ্যাপক ড. নির্মলকান্তি চক্রবর্তী। সুপ্রিম কোর্টে তো বটেই, ব্রেইল সংবিধানের কয়েকটি কপি রাজ্যের হাইকোর্ট, জাতীয় গ্রন্থাগারে পাঠানো হবে ।

 


এছাড়াও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে একটি মাল্টি ফ্যাসিলিটেশন সেন্টার স্থাপন করা হচ্ছে। সেন্টারের উদ্বোধন করে বিচারপতি চন্দ্রচূড় জানিয়েছেন, এই মাল্টি ফ্যাসিলিটেশন সেন্টার সুপ্রিম কোর্টে প্রবেশ পথের ডানদিকে থাকবে।শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে , আরামদায়ক ব্যবস্থাপনায় সমস্ত মামলাকারী, আইনজীবীদের মধ্যে নিবিড় সংযোগ স্থাপনের জন্য এই সেন্টার স্থাপন করা হয়েছে। একজন মামলাকারী ওই সেন্টারে মামলা দায়ের করতে পারে, মামলার তথ্য পেতে পারে । সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানিয়েছেন, ‘ সুপ্রিম কোর্ট দেশের নাগরিককে যে পরিষেবা দিয়ে থাকে , তার গুনমান অনেক বাড়িয়ে তুলতে সক্ষম হবে আমার আশা। ‘


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!