Advertisement
  • দে । শ
  • নভেম্বর ২২, ২০২৩

কানাডার নাগরিকদের জন্য ই-ভিসা চালু করল ভারত, স্বাভাবিক হবে দুই দেশের সম্পর্ক !

আরম্ভ ওয়েব ডেস্ক
কানাডার নাগরিকদের জন্য ই-ভিসা চালু করল ভারত, স্বাভাবিক হবে দুই দেশের সম্পর্ক !

খলিস্তানি কাঁটায় প্রায় দুমাস ভারত কানাডার নাগরিকদের জন্য ভিসা বন্ধ রেখেছিল। বুধবার আবার কানাডার নাগরিকদের জন্য ই-ভিসা চালু করল ভারত। গত ২১ সেপ্টেম্বর থেকে এই দুই দেশের মধ্যে ভিসা পরিষেবা বন্ধ ছিল। তবে খলিস্তানি জঙ্গি খুনের পর সম্ভবত এই প্রথম দুই দেশের মধ্যে সম্পর্কের যে ভাঙন শুরু হয়েছিল, সেটা আবার জোড়া লাগতে শুরু করল। হরদীপ সিং নিজ্জার খুনের ঘটনায় ভারত-কানাডার  মধ্যে আন্তর্জাতিক সম্পর্কে টানাপোড়েন চলছিল, সেটা সম্ভবত কাটতে চলেছে।

উল্লেখ্য, কানাডায় খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জার খুনের পর ভারত-কানাডা সম্পর্ক তলানিতে পৌঁছে যায়। পার্লামেন্টে দাঁড়িয়ে কানাডার  প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ করেন, কানাডার খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জর খুনের নেপথ্যে ভারতের হাত রয়েছে। এমনকী, আমেরিকা-সহ বেশ কয়েকটি বন্ধুরাষ্ট্রের কাছে ভারতের নিন্দা করার আবেদনও জানায় কানাডা। যদিও প্রথম থেকেই এই অভিযোগ উড়িয়ে দিয়েছে ভারত। ভারত স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে, এ সব অভিযোগ অবাস্তব ও অমূলক এবং উদ্দেশ্যপ্রণোদিত।

এই ঘটনার পর থেকেই ভারত-কানাডা সম্পর্কের টানাপোড়েন অব্যাহত । দুই দেশ থেকেই অপর দেশের শীর্ষ কূটনীতিকদের বহিষ্কার করা হয়। এর পর ভারত থেকে ৪০ জন কূটনীতিককে দেশে ফিরিয়ে নেয় কানাডা। এই পরিস্থিতিতে সামনে এল ই-ভিসা চালু হওয়ার খবর। ই-ভিসা ফের  চালু হয়ে গেলে দুই দেশের সম্পর্কের শীতলতা কী কাটবে? এটাই এখন প্রশ্ন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!