- দে । শ প্রচ্ছদ রচনা
- জুলাই ২৯, ২০২৪
ছয় রথীর চক্রব্যুহের ফাঁদে দেশ, সংসদে বিজেপিকে কটাক্ষ রাহুলের
সোমবার সংসদের বাদল অধিবেশনে বক্তৃতার সময় বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারকে ‘অভিম্যনুর চক্রব্যূহ ‘ বলে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধি। গত মঙ্গলবারের সাধারণ বাজেটকে বড় ব্যবসায়ীদের একচেটিয়া শক্তিবৃদ্ধি করে গণতান্ত্রিক কাঠামোকে ধ্বংস করার ফ্রেমওয়ার্ক বলে অভিহিত করেছেন।
কংগ্রেস নেতা ১৮ তম লোকসভার উদ্বোধনী অধিবেশন চলাকালীন তাঁর মন্তব্য স্মরণ করে তাঁর বক্তৃতা শুরু করেন। তিনি বলেন,’ কীভাবে আমাদের দেশের সমস্ত ধর্ম অহিংসার ধারণাতে আস্থা রাখে এবং ভয় না পেয়ে এগিয়ে যাওয়ার উপদেশ দেয় সে কথা বলেছিলাম।,’
বিজেপিকে উদ্দেশ্য করে তিনি বলেন , সর্বত্র একটা ভুলের পরিবেশ রয়েছে।দেশের প্রতিটি অংশে এই ভয়ের বাতাবরণ ছড়িয়ে আছে। বিজেপির সমস্যা হল, কেবলমাত্র একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারে। সে স্বপ্ন প্রতিরক্ষা মন্ত্রী দেখলেই বিপদ।’
রাহুল জানিয়েছেন, সাধারণ বাজেটে ‘শুল্ক সন্ত্রাস’ ছোট ব্যবসায়ীদের বড় ক্ষতি করেছে,এমন কোনও ব্যাখ্যা ছিলনা।
শাসক দলকে কটাক্ষ করে বিরোধী দলনেতা বলেছেন, দেশের মূল চালিকাশক্তি এখন ছয়জন ব্যক্তি। নরেন্দ্র মোদি,অমিত শাহ, মোহন ভাগবত ,অজিত দোভাল ,মুকেশ আম্বানি এবং গৌতম আদানি।
#WATCH | LoP in Lok Sabha Rahul Gandhi says, “Thousands of years ago, in Kurukshetra, six people trapped Abhimanyu in a ‘Chakravyuh’ and killed him…I did a little research and found out that ‘Chakravyuh’ is also known as ‘Padmavuyh’ – which means ‘Lotus formation’. ‘Chakravyuh’… pic.twitter.com/bJ2EUXPhr8
— ANI (@ANI) July 29, 2024
‘হাজার বছর আগে কুরুক্ষেত্রের যুদ্ধে ছয় ব্যক্তি মিলে অভিমন্যুকে ‘চক্রব্যুহের ফাঁদে বন্দি করে তাঁর হত্যা করে। বিষয়ে সামান্য গবেষণা করেছি। জেনেছি এই চক্রব্যুহের আরেকটি নাম হল পদ্মব্যুহ অর্থাত পদ্মের আকার। চক্রব্যুহের আকার পদ্মের মতো। একবিংশ শতকে চক্রব্যুহ আবার সৃষ্ট হয়েছে এবং ঘটনাচক্রে তা পদ্মের আকারেই সৃষ্ট হয়েছে।’ তিনি বলে চলেন ‘দেশের যুবশক্তি, নারী, চাষী ছোট ও মাঝারী পুঁজির ব্যবসায়ীরা এই ছয় ব্যক্তির চক্রব্যুহের ফাঁদে আটকে পড়েছেন। ‘
রাহুল আরও বলেছেন যে , চক্রব্যূহের পিছনে তিনটি শক্তি রয়েছে যা ভারতকে দখল করেছে। ‘প্রথমটি হল একচেটিয়া পুঁজির ধারণা – যে দুই ব্যক্তিকে সমগ্র সম্পদের মালিক হতে দেওয়া উচিত,।
“দ্বিতীয় উপাদান হল, সিবিআই, ইডি, আয়কর বিভাগ এবং তৃতীয়টি হল রাজনৈতিক আমলাতন্ত্র। এই তিনজন মিলে চক্রব্যূহের কেন্দ্রবিন্দুতে, এবং তারা এই দেশকে ধ্বংস করেছে।
❤ Support Us





