Advertisement
  • এই মুহূর্তে টে | ক | স | ই
  • ডিসেম্বর ১৪, ২০২২

স্যাটেলাইট যোগাযোগের স্পেক্ট্রাম নিলামের উদ্যোগ। বিশ্বে প্ৰথম দেশ হিসেবে দৃষ্টান্ত গড়বে দেশ, বললেন ট্রাই চেয়ারম্যান

আরম্ভ ওয়েব ডেস্ক
স্যাটেলাইট যোগাযোগের স্পেক্ট্রাম নিলামের উদ্যোগ। বিশ্বে প্ৰথম দেশ হিসেবে দৃষ্টান্ত গড়বে দেশ, বললেন ট্রাই চেয়ারম্যান

আবারও দৃষ্টান্ত গড়তে চলছে ভারত । বিশ্বের প্ৰথম দেশ হিসেবে স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থায় ব্যবহৃত স্পেক্ট্রামের নিলাম করবে দেশ। বেসরকারি পুঁজিকে আকৃষ্ট করতে এই উদ্যোগ নিচ্ছে ভারতীয় টেলিকম রেগুলেচটারি অব ইন্ডিয়া । ট্রাইএর চেয়ারম্যান পিডি বাঘেলা মঙ্গলবার এক অনুষ্ঠানে একথা জানিয়েছেন।

ব্রডব্যান্ড ইন্ডিয়া ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, তথ্য ও প্রযুক্তি শিল্প,মহাকাশ গবেষণা এবং টেলিকম শিল্প ক্ষেত্রে স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেই ক্ষেত্রে গতি সঞ্চার করতেই স্পেক্ট্রাম নিলামের বিষয়ে কেন্দ্রের কাছে সুপারিশ করবে ট্রাই।

পাশাপাশি তিনি আরও বলেন, ইতিমধ্যেই কেন্দ্রীয় টেলি যোগাযোগ দফতরের সঙ্গে স্যাটেলাইট স্পেক্ট্রাম নিলামের বিষয়ে আলোচনা হয়েছে। বাঘেলা বলেছেন, মহাকাশ বিষয়ক স্পেক্ট্রাম নিলামে ভারতই সম্ভবত বিশ্বের অন্যান্য দেশের পথপ্রদর্শক হবে । স্যাটেলাইট যোগাযোগের জন্য ব্যবহৃত স্পেক্ট্রাম নিলামের ক্ষেত্রে ট্রাই আগাম কয়েকটি নমুনাও তৈরি করছে । এবিষয়ে প্রয়োজনীয় নথিপত্র নিয়েও কাজ চলছে। আলোচনা এবং প্রযুক্তিগত সাহায্যও নেওয়া হচ্ছে সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞদের।এদিনের সভায় তিনি বলেন, যোগাযোগ ব্যবস্থায় আরও বেশী পুঁজিকে আকৃষ্ট করারই এই উদ্যোগের আসল উদ্দেশ্য।

প্রসঙ্গত, দেশের টেলিকম ব্যবসার সঙ্গে যুক্ত সংস্থাগুলো স্যাটেলাইট স্পেক্ট্রাম নিলামের বিষয়ে সহমত হলেও আপত্তি জানিয়ে ছিল তথ্য প্রযুক্তি এবং স্যাটেলাইট পরিষেবার সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!