- দে । শ
- মে ১৩, ২০২৩
উরিতে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা, রুখে দিল ভারতীয় সেনা
জম্মু ও কাশ্মীরের উরি সেক্টরে শনিবার ভোররাতে নিয়ন্ত্রণরেখা পার হয়ে অনুপ্রবেশের চেষ্টা করছিল জঙ্গিরা। জঙ্গিদের অনুপ্রবেশের এই চেষ্টা রুখে দিল ভারতীয় নিরাপত্তাবাহিনী। বারামুল্লা জেলায় মোতায়েন নিরাপত্তাবাহিনী এই অনুপ্রবেশের চেষ্টা রুখে দেয়। সূত্র মারফত খবর পাওয়া যায়, এর আগে ৩ মে, ভারতীয় সেনাবাহিনী জম্মুকাশ্মীরের কুপওয়ারায় অনুপ্রবেশের একই রকমের একটি ব্যর্থ করে, সেই সময় এনকাউন্টারে দুই জঙ্গিকে ভরতীয় সেনাবাহিনী খতম করে। ওই সূত্রটি জানাচ্ছে, “শনিবার ভোরে জম্মু ও কাশ্মীরের উরি সেক্টরে জঙ্গিদের একটি দল অনুপ্রবেশের চেষ্টা করলে তা রুখে দেয় ভারতীয় সেনাবাহিনী। ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলি বিনিময় হয়। সীমন্তের ওপার থেকে পক্ষ থেকে ঘটনাস্থলের উপর একটি কোয়াডকপ্টার ওড়ানোর চেষ্টা চলছিল কিন্তু গুলি করে ভারতীয় সেনারা সেটিকে নামিয়ে নেয়। খুব দ্রুত ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা এই কাজটি সম্পন্ন করেছে বলে সূত্রটি জানাচ্ছে।
দিনকয়েক আগেই জম্মু-কাশ্মীরের রাজৌরিতে সেনা-জঙ্গি গুলির লড়াই হয়েছিল। ওই গুলির লড়াইয়ে নিহত হয়েছিলেন ৫ জন ভারতীয় জওয়ান। রাজৌরির কান্দি ফরেস্টে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে সেনাবাহিনী তল্লাশি শুরু করেছিল। তল্লাশির সময় জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর গুলির লড়াইয়ে ৫ জওয়ান শহিদ হয়েছিলেন। আহত জওয়ানদের ভর্তি করা হয়েছিল উধমপুরের কমান্ড হাসপাতালে।
সেনাবাহিনীর কাছে সূত্র মারফত খবর ছিল, রাজৌরির কান্দি এলাকায় জঙ্গি আনাগোনা রয়েছে। সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, সকালে টোটা গালি এলাকায় সেনাবাহিনীর একটি ট্রাকে হামলার ঘটনায় জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু হয়। জঙ্গিদের খোঁজে সেনার একটি দল গুহায় প্রবেশ করে। সঙ্গে সঙ্গে জঙ্গিরা বিস্ফোরক ছুড়ে মারে। শুরু হয় দুপক্ষের গুলির লড়াই। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই সেনার। বাকিদের গুরুতর অবস্থায় ভর্তি করা হয় হাসপাতালে। সেনার তরফে জানানো হয়, আহত তিন সেনার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
জম্মু-কাশ্মীরের রাজৌরিতে সেনা-জঙ্গি সংঘর্ষে শহিদ হন এক বাঙালি জওয়ান। শহিদ জওয়ানের নাম সিদ্ধান্ত ছেত্রী। প্যারা কমান্ডো সিদ্ধান্ত দার্জিলিংয়ের পালবাজারের বাসিন্দা।২০১৯-এ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন সিদ্ধান্ত। জঙ্গি মোকাবিলায় একাধিক অপারেশনে যোগ দেন সিদ্ধান্ত। শহিদ বাকি ৪ জওয়ানের ১ উত্তরাখণ্ডের, ২ জন হিমাচলে ও ১ জন জম্মুর বাসিন্দা।
তার আগে গত এপ্রিল মাসেও জঙ্গি হামলায় শহিদ হন পাঁচ জওয়ান। গুরুতর আহত হন আরও একজন। জম্মু ও কাশ্মীরের রাজৌরি সেক্টরের পুঞ্চে সেনার একটি গাড়িতে হামলা চালায় জঙ্গিরা। NIA-কে ঘটনার তদন্তভার দেওয়া হয়। এদিকে ঘটনাস্থল থেকে যে বুলেট পাওয়া যায়, তা চিনে তৈরি বলে দাবি করে সেনা। ড্রোন উড়িয়ে, স্নিফার ডগ এনে, ঘটনাস্থল ঘিরে চলে তল্লাশি।
❤ Support Us





