Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • জুলাই ১, ২০২৪

ঘূর্ণিঝড়ে আটকে ‘টিম ইন্ডিয়া’, ‘বেরিল’-এর প্রভাবে হোটেল-বন্দী ‘মেন ইন ব্লু’রা

আরম্ভ ওয়েব ডেস্ক
ঘূর্ণিঝড়ে আটকে ‘টিম ইন্ডিয়া’, ‘বেরিল’-এর প্রভাবে হোটেল-বন্দী ‘মেন ইন ব্লু’রা

এক দশকের বেশি সময়ব্যাপী বিশ্বকাপ-খরা কাটিয়ে অবশেষে দেশের মুখে হাসি ফুটিয়েছেন রোহিত শর্মা- কোহলি-হার্দিকরা । অভিনন্দন , শুভেচ্ছাবার্তায় ভাসতে থাকা মেন ইন ব্লু-দের এবার ঘরে ফেরার পালা ছিল। তবে বাদ সাধল প্রকৃতি। ওয়েস্ট ইন্ডিজ দ্বীপপুঞ্জে আজই আছড়ে পড়েছে হ্যারিকেন ঝড় ’বেরিল’। স্থানীয় আবহাওয়া দফতরের ঘোষণা অনুসারে, ১৩০ কিমি প্রতি ঘণ্টা বেগে তাণ্ডব চালাচ্ছে এই ঝড়। ফলে আপাতত টিম ইন্ডিয়া তাঁদের পরিবারসহ হোটেলের ঘরে বন্দি হয়ে পড়েছে।

প্রবল এই ঝড়ে বার্বাডোজের প্রধানমন্ত্রীর তরফে সমস্ত বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।জারি হয়েছে কারফিউ। ফাইনাল ম্যাচের জন্য ২৪ জুন ভারতীয় ক্রিকেট দল বার্বাডোজ শহরে পৌঁছায়।দক্ষিণ আফ্রিকার প্রতিরোধ তাদের আগুনে বোলিঙের সামনে কার্যত তছনছ হয়ে যায় । সূচি অনুযায়ী সোমবার সকাল ১১ টায় অর্থাৎ ভারতীয় সময় রাত সাড়ে আটটায় তাঁদের নিউ ইয়র্ক বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল। সেখান থেকে দুবাই- মুম্বাই কানেক্টিং ফ্লাইটে মুম্বই পৌঁছানোর কথা ছিল তাঁদের। তবে শোনা যাচ্ছে, ভারতীয় দলের জন্য সরাসরি মুম্বইগামী বিশেষ চার্টার্ড বিমানের বন্দোবস্ত করা হয়েছে। তবে তাও কতখানি এই দুর্যোগপূর্ণ পরিবেশে উড়তে পারবে তা নিয়ে আশঙ্কা রয়েছে। যদি তা না হয় , সেক্ষেত্রে তাঁরা আরও দুই বা তিনদিনের জন্য বার্বাডোজে আটকে যেতে পারেন। তবে টিম ইন্ডিয়া যে হোটেলে আছে, তা একেবারে সমুদ্রের সামনে। ফলে আশঙ্কার পারদ আরও চড়ছে।

২০০৭ সালের পর এই দ্বিতীয় বার টি-টোয়েন্টি ক্রিকেটে সেরার শিরোপা ছিনিয়ে নেয় ভারত। সেবার অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। ধোনির পর এই সম্মানের অধিকারী হলেন রোহিত শর্মা। ম্যাচ শেষের পর টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন রোহিত , বিরাট ও রবীন্দ্র জাদেজা। পাশাপাশি কোচের দায়িত্ব থেকে অবসর গ্রহণ করলেন সৌরভ গাঙ্গুলির অধিনায়কত্বের ‘দ্য ওয়াল’ রাহুল দ্রাবিড়। ২০০৭ সাল থেকে যে বিশ্বকাপে অধিনায়ক রূপে খালি হাতে ফিরেছিলেন তিনি, সেই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ২০২৪ সালে তাঁর কোচিং-এ কাপ জিতল ভারত। ফলে স্বভাবতই আপাত শান্ত চেহারার দ্রাবিড়ও শেষ বেলায় নিজের আবেগ ও উচ্ছ্বাস কোনটাই চেপে রাখতে পারেননি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!