Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মার্চ ১৯, ২০২৬

যুদ্ধবিধ্বস্ত ইরানে এখনো আটকে হাজারের বেশি ভারতীয় পড়ুয়া! উদ্ধার অভিযানে তৎপর দিল্লি

আরম্ভ ওয়েব ডেস্ক
যুদ্ধবিধ্বস্ত ইরানে এখনো আটকে হাজারের বেশি ভারতীয় পড়ুয়া! উদ্ধার অভিযানে তৎপর দিল্লি

ইরানে চলতে থাকা যুদ্ধ পরিস্থিতির মধ্যেও এখনো বহু ভারতীয় নাগরিক সেখানে আটকে রয়েছেন। কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে ইরানে প্রায় ৯,০০০ ভারতীয় বসবাস করছেন, যাঁদের মধ্যে অধিকাংশই পড়ুয়া। এর মধ্যে প্রায় ১,০০০ ভারতীয় ছাত্রছাত্রী ইরান ছেড়ে বেরোতে পারেননি, যা নিয়ে উদ্বেগ বাড়ছে পরিবার ও সরকারের মধ্যে।

সরকারি নির্দেশিকা জারি করা হলেও অনেক পড়ুয়া, বিশেষত মেডিক্যাল ছাত্ররা, বিভিন্ন কারণে দেশ ছাড়েননি। কেন্দ্রীয় সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই বহু ভারতীয়কে সংঘর্ষপূর্ণ এলাকা থেকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধারকাজে আর্মেনিয়া ও আজারবাইজানের মতো প্রতিবেশী দেশগুলির সাহায্য নেওয়া হচ্ছে। স্থলপথে এই দেশগুলিতে পৌঁছে সেখান থেকে বিমানে ভারতীয়দের দেশে ফিরিয়ে আনা হচ্ছে। বর্তমানে ছোটো ছোটো দলে এই প্রত্যাবর্তন প্রক্রিয়া চলছে। সম্প্রতি ৭০ জনেরও বেশি ভারতীয় ছাত্র আর্মেনিয়া ও দুবাই হয়ে ভারতে ফিরেছেন।

উল্লেখযোগ্যভাবে, ২০২৫ সালে ইরান-ইজরায়েল সংঘাতের সময়ও ভারত সরকার ‘অপারেশন সিন্ধু’ নামে একটি বৃহৎ উদ্ধার অভিযান চালায়। সেই অভিযানে প্রথমে ১১০ জন ছাত্রকে ফিরিয়ে আনা হয়। পরে ধাপে ধাপে এই সংখ্যা বেড়ে ৮২৭-এ পৌঁছায় এবং শেষ পর্যন্ত মোট ২,৮৫৮ জনকে উদ্ধার করা সম্ভব হয়। সব মিলিয়ে ওই অভিযানে ৪,৪০০-রও বেশি ভারতীয়কে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছিল। বর্তমান সংকট মোকাবিলায় সেই অভিজ্ঞতাকেই কাজে লাগিয়ে আবারও উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তবে এখনও প্রায় ১,০০০ ছাত্র ইরানে আটকে থাকায় উদ্বেগ কাটছে না। যুদ্ধ পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে ওঠায় তাঁদের দ্রুত দেশে ফিরিয়ে আনা এখন কেন্দ্রের কাছে সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!