Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ফেব্রুয়ারি ২৭, ২০২৫

বিশ্রামের চেয়ে কর্মক্ষেত্রে বেশি সময় ব্যয় করেন ভারতীয়রা, দেশের জনসংখ্যার বেশিরভাগের কাছেই নেই উদ্বৃত্ত টাকা। জাতীয় পরিসংখ্যান সমীক্ষায় উঠে এল তথ্য

আরম্ভ ওয়েব ডেস্ক
বিশ্রামের চেয়ে কর্মক্ষেত্রে বেশি সময় ব্যয় করেন ভারতীয়রা, দেশের জনসংখ্যার বেশিরভাগের কাছেই নেই উদ্বৃত্ত টাকা। জাতীয় পরিসংখ্যান সমীক্ষায় উঠে এল তথ্য

জাতীয় পরিসংখ্যান অফিস ভারতীয়দের সময় ব্যবহারের সমীক্ষা-২০২৪ প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে, দেশের নাগরীকরা এখন বিশ্রামের চেয়ে কর্মক্ষেত্রে বেশি সময় ব্যয় করে। নারীরা বিনামূলে গৃহকাজে সারাদিনের বেশিরভাগ সময় যুক্ত থাকেন। ভারতে ৬ বছর বা তাঁর বেশি বয়সী ৪১ শতাংশ মানুষ বিভিন্ন রকম কাজ করে। ইন্ডাস ভ্যালির বার্ষিক রিপোর্টে দেখা যাচ্ছে ১০০ কোটি দেশবাসীর সংসার চালাতেই আয়ের টাকা শেষ হয়ে যায়, সঞ্চয় বা বিনোদনের জন্য অর্থ খরচ করবার সুযোগ থাকে না তাঁদের। সমীক্ষা অনুসারে, ১৫ থেকে ২৯ বছর বয়সী পুরুষ ও মহিলাদের কর্মক্ষেত্রে অংশগ্রহণ যথাক্রমে ৭৫ শতাংশ এবং ২৫ শতাংশ। ২০১৯ সালে যা ৭০.৯ শতাংশ ও ২১.৮ শতাংশ ছিল। অন্যদিকে, ভারতীয় দের স্ব-যত্ন আর রক্ষণাবেক্ষণের গড় সময় গত ৫ বছরে ২ শতাংশ কমেছে।

সময় ব্যবহার সমীক্ষা ২০১৯ সালে প্রথমবার করা হয়েছিল। যাতে সমাজে অর্থের বিনিময়ে কাজ ও বিনামূল্যে কাজের পরিসরে নারীপুরুষ উভয়ের সময় ব্যয়ের তথ্য উঠে আসে। পরিবারের সদস্যদের বিনামূল্যে গৃহকাজ, ঘরের শিশুদের যত্ন নেওয়া, স্বেচ্ছাসেবকমূলক কাজ ইত্যাদি বিষয়ে সময়ের পরিমাপ করা হয়। কর্মসংস্থান ও সে সম্পর্কিত ক্রিয়াকলাপ, ট্রেনিং, অবসরযাপন ইত্যাদি বিষয়েও আলোকপাত করা হয়। ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত,প্রায় ১.৩৯ লক্ষ পরিবারের ৪.৫৪ লক্ষ ব্যক্তিদের উপর চালানো সর্বশেষ সমীক্ষায় নানান উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। দেখা যাচ্ছে ২০২৪ সালে ভারতে ৬ বছর বা তাঁর বেশি বয়সী ৪১ শতাংশ মানুষ বিভিন্ন রকম কাজ করে, যা ২০১৯ সালের থেকে প্রায় ৩ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে। ভারতীয়রা এই মুহূর্তে গড়ে প্রতিদিন ৪৪০ মিনিট কর্মক্ষেত্রে ব্যয় করেন। গৃহকার্যে অবৈতনিক পরিবেষাগুলির ক্ষেত্রে গড় সময় ছিল ১২৯ মিনিট, যা এখন ২ শতাংশ হারে বেড়েছে। দৈনন্দিন জীবনে গৃহস্তালির কাজে মহিলারা প্রতিদিন গড়ে ২৮৯ মিনিট ও পুরুষরা ৪৪ মিনিট খরচ করছেন। পুরুষেরা নিজের যত্ন ও বিশ্রামের কাজে দৈনিক ৭৫ মিনিট খরচ করেন, মহিলারা এক্ষেত্রে পুরুষদের দ্বিগুণ ১৩৭ মিনিট ব্যয় করেন। ৬-১৪ বছর বয়সি ৮৯.৩ শতাংশ শিশু-কিশোর শিক্ষামূলক ক্রিয়াকলাপে ও বিভিন্ন কাজে সারাদিনে ৪১৩ মিনিট যুক্ত থাকে। রিপোর্টে, ৬ বছরের বেশি বয়সী ব্যক্তিদের সাংস্কৃতিক কার্যকলাপ, অবসর যাপন ও গণমাধ্যম ব্যবহারের পরিসংখ্যান উঠে এসেছে, এক্ষেত্রে পুরুষ অ মহিলারা যথাক্রমে ১৭৭ মিনিট ও ১৬৪ মিনিট সময় ব্যবহার করেন। সমীক্ষা অনুসারে, বেতনভুক্ত কর্মসংস্থানে পুরুষের সংখ্যা ৪ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে, সেখানে নারীর সংখ্যা ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ভারত, অস্ট্রেলিয়া, জাপান, কোরিয়া প্রজাতন্ত্র, নিউজিল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন সহ নির্বাচিত দেশগুলি দৈনন্দিন দেশের নাগারিকরা কীভাবে তাদের সময় বরাদ্দ করে, তা বিশ্লেষণ করার জন্য জাতীয় সময় ব্যবহারের জরিপ পরিচালনা করে। ২০২৪ সালের রিপোর্টের ফলাফল মূলত পিরিওডিক লেবার ফোর্স সার্ভের সাথে সামঞ্জস্যপূর্ণ। যাতে দেখা যায়, কোভিড-১৯ মহামারীর পরে কর্মরত বা চাকরি খুঁজছেন এমন জনসংখ্যার অনুপাত বৃদ্ধি পেয়েছে। গ্রামীণ ভারতীয়দের কর্মক্ষেত্রে অংশগ্রহণের হার শহুরে ভারতীয়দের তুলনায় অনেক বেশি বেড়েছে। ২০১৯ সালে, গ্রামীণ ভারতীয়দের অংশগ্রহণের হার তাদের শহুরে সমকক্ষদের চেয়ে এক শতাংশ পিছিয়ে ছিল, ৩৭.৯। এখন তাদের অংশগ্রহণের হার ৪১.১%, যা শহুরে ভারতীয়দের তুলনায় ৬০ পয়েন্ট এগিয়ে। অন্যদিকে ইন্ডাস ভ্যালি বার্ষিক রিপোর্টে ভারতবর্ষের মধ্যবিত্ত আমজনতার আয়-ব্যয়ের করুণ ছবি ফুটে উঠেছে। দেশের অর্থনীতির বুনিয়াদ নড়বড়ে হয়ে যাচ্ছে, বাজারে উৎপাদন ও চাহিদার সমীকরণ ঘেঁটে যাচ্ছে। ১০০ কোটি জনতার সংসার চালাতেই আয়ের প্রায় সবটুকু খরচ হয়ে যাচ্ছে। ফলে ভোগ্যপণ্যের কেনাকাটি বা সঞ্চয় কোনো কিছুই করতে পারছেন না তাঁরা। দেশের এক শ্রেণির মানুষ মোট সম্পদের বেশিরভাগটাই অধিকার করে রয়েছে, অথচ ৯০ শতাংশ মানুষের ‘নুন আনতে পান্তা ফুরানো’র মতো অবস্থা। কর্মক্ষেত্রে অধিক সময় দেওয়ার পাশাপাশি, সাংসারিক খরচ জোগাতে ওভারটাইম বা পার্টটাইম কাজ করেছেন বিপুল সংখ্যক মানুষ। মুল্যবৃদ্ধি, স্বল্প আয়ের চক্করে পড়ে হারিয়ে যাচ্ছে, সামাজিতা, শরীরচর্চা, সৃষ্টিশীল মনন। বিশ্রাম না পেয়ে শারীরিক অসুস্থতা গ্রাস করছে প্রজন্মের পর প্রজন্মকে। পরিবারের সঙ্গে সময় কাটানো দুর্মূল্য হয়ে উঠেছে। ভারতে জনসংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, পাল্লা দিয়ে বাড়ছে বেকারত্ব, কমছে সঞ্চয়ের হার, মুক্ত শ্বাসের পরিসর। মোদি জমানায়, প্রায় ২০ লক্ষের বেশি মানুষ কাজ হারিয়েছেন, নোটবন্দী ও জিএসটির ঠ্যালায় বন্ধ হয়েছে বহু ব্যবসা-বাণিজ্য। কংগ্রেস বলেছে, এই রিপোর্ট আবার প্রমাণ করে দেশের সরকার ধনীদের জন্য কাজ করে। গরীবের পেটে লাঠি মেরে পুঁজিপতিরা ব্যাঙ্ক ভরায়। গরীব, মধ্যবিত্ত আমজনতার দৈনন্দিন সমস্যা নিয়ে কারো মাথাব্যথা নেই। বিজেপি অন্য তত্ব পেশ করবে নিশ্চয়, কিন্তু সাধারণ মানুষের কাজের পরিসর, জীবনযাত্রার মান উন্নয়ন, মানসিক স্বাস্থ্যের উন্নতি, শারীরিক অবস্থার উন্নতি, নিরাপত্তার আমেজ, কবে কবে আসবে? উত্তর না মিললেও,তাঁর খোঁজ নিশ্চয় জারি রাখবে পরবর্তী প্রজন্ম।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!