- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ২০, ২০২৫
রাজনৈতিক গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত হাড়োয়া। উত্তেজনা থামাতে পুলিশের রুট মার্চ
গত দু’ দিনে রাজনৈতিক সঙ্ঘর্ষে উত্তপ্ত উত্তর ২৪ পরগনার হাড়োয়া। পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে , তৃণমূলের ২ গোষ্ঠীর বিবাদ এমন পর্যায়ে পৌঁছেছে কয়েকটি এলাকায় পুলিশকে রুট মার্চ করতে হচ্ছে। ঘটনার সূত্রপাত রবিবার বিকেল থেকে। এদিন একটি অনুষ্ঠানে এসে রাজ্যের মন্ত্রী, তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার দায়িত্ব প্রাপ্ত নেতা সুজিত বসু ব্লক সভাপতি পরিবর্তন করেন।
হাড়োয়া ২ ব্লকের সভাপতি ফরিদ জমাদারকে সরিয়ে সিরাজুল ইসলামকে নতুন ব্লক সভাপতি হিসেবে নাম ঘোষণা করেন। তারপরেই উত্তজনা তৈরি হয়। অভিযোগ সিরাজুল ইসলাম সভাপতির পদে বসার পরেই তাঁর অনুগামীরা ফরিদ জমাদার ও খালেক মোল্লার গোষ্ঠীর ওপর চড়াও হয়ে শালিপুর পঞ্চায়েতের পায়রাগাছা গ্রামে দলীয় কার্যালয় দখল কেন্দ্র করে সঙ্ঘর্ষ বাঁধে । তাতে ১০–১২ জন তৃণমূল কর্মী জখম হন। সকলেই প্রাক্তন ব্লক সভাপতি ফরিদ জমাদার ও যুব সভাপতি খালেক মোল্লার অনুগামী। এর পাল্টা ফরিদ ও খালেকের অনুগামীরা সিরাজুলের অনুগামী বলে পরিচিত সুরজিৎ মন্ডল ও অনুপ মন্ডলের বাড়িতে চড়াও হয়ে তাদের মারধোর, বাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ। সুরজিৎ , অনুপকে হাড়োয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় অনুপকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। কোন ঘটনার দায় কোন নেতাই নিতে চান নি। বরং দু’পক্ষই একে অন্যকে ধুষছেন। অভিযোগ, পাল্টা অভিযোগের ভিত্তিতে পুলিশ ১৪ জনকে গ্রেপ্তার করেছে। ঘটনা স্থলে যান বসিরহাট পুলিশ জেলার জোনাল পুলিশ সুপার দুর্বার ব্যানার্জি। তিনি বলেন, ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নতুন করে যাতে উত্তেজনা না ছড়ায় সে জন্য এলাকায় পুলিশের রুট মার্চ চলছে।
❤ Support Us








