- এই মুহূর্তে দে । শ
- সেপ্টেম্বর ২৬, ২০২৩
বিজেপি ও বিরোধীদের শাসক দল তৃণমূল ভয় পেয়েছে, স্বাস্থ্যভবনে ঢুকতে বাধা পেয়ে বললেন ক্ষুব্ধ শুভেন্দু
রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যভবনে স্মারকলিপি দিতে গিয়ে পুলিশি বাধার মুখে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীসহ বিজেপি বিধায়করা। স্বাস্থ্যভবনে স্মারকলিপি দিতে গিয়ে বাধার মুখে পড়ে রাজ্য সরকারের পাশাপাশি পুলিশকর্মীদের বিরুদ্ধেও তীব্র ক্ষোভ উগরে দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এতটাই রেগে যান যে বলেন, তাদের দল রাজ্যে ক্ষমতায় এসে এই পুলিশকর্মীদের বিরুদ্ধে পদক্ষেপ করবেন তিনি।
মঙ্গলবার বেলা ১১টা নাগাদ স্বাস্থ্যভবনের সামনে যান বিরোধী দলনেতাসহ বিজেপি বিধায়করা। শুভেন্দু আসছেন শুনে আগে থেকেই সেখানে মোতায়েন ছিল বিশাল পুলিশবাহিনী। স্বাস্থ্য ভবনের দরজা আগলে দাঁড়িয়ে ছিল বিশাল পুলিশ বাহিনী। শুভেন্দুবাবু দরজা খুলতে বললে তারা অস্বীকার করেন। বিরোধী দলনেতা জানান, তাঁরা স্বাস্থ্যসচিবকে একটি স্মারকলিপি দেবেন । পালটা উপস্থিত পুলিশ আধিকারিক শুভেন্দুকে জানান, আগাম অনুমতি নিয়ে না আসায় এখনই স্বাস্থ্যসচিবের সঙ্গে দেখা করতে দেওয়া সম্ভব নয়। একথা শুনে তীব্র ক্ষোভে ফেটে পড়েন বিরোধী দলনেতা।
এই সময় মেজাজ হারিয়ে পুলিশকর্মীদের শুভেন্দু বলেন, ‘আমরা জনপ্রতিনিধি, আপনি একজন সরকারি চাকুরে। আপনার আমাদের বাধা দেওয়ার অধিকার নেই। মমতা এদের এখানে পাঠিয়েছে। ৩৬ শতাংশ ডিএ দেয় না। এদের চিনে রাখুন। ক্ষমতায় এলে এদের বিরুদ্ধে ব্যবস্থা হবে।’
এর পর ‘ডেঙ্গুর সরকার আর নেই দরকার’ বলে স্লোগান তোলেন শুভেন্দুবাবু। সাংবাদিকদের তিনি বলেন, ‘রাজ্যে ১০০ মানুষ ডেঙ্গিতে মারা গেছেন। ১০ লক্ষ মানুষ ডেঙ্গি আক্রান্ত। দমদম থেকে যাদবপুরে ঘরে ঘরে এখন ডেঙ্গি। এখন সরকার তেল ছড়াতে নেমেছে। এপ্রলি থেকে তেলটা ছড়ানোর দরকার ছিল। আমরা এই কথা জানাতে এখানে এসেছিলেন। ১ মিনিটের কাজ, আমাদের কাগজটা রিসিভ করে নিত। কিন্তু সরকার বিজেপি ও বিরোধীদের ভয় পেয়েছে। তাই বাধা দিচ্ছে।’
এদিকে মঙ্গলবার কলকাতায় ডিঙি পরিস্থিতি মোকাবিলায় কলকাতা পুরসভা ব্যর্থ এই অভিযোগ নিয়ে কলকাতা পুরসভা অভিযান করে কংগ্রেস। তবে কলকাতা পুরসভার সামনে পুলিশ বিক্ষোভকারীদের রুখে দেয়। এই সময় পুলিশের সঙ্গে কংগ্রেস কর্মীদের ধস্তাধস্তি হয়।
❤ Support Us






