Advertisement
  • দে । শ
  • জানুয়ারি ৬, ২০২৩

অস্ট্রেলিয়ার আদালতে জামিন আইসিস ঘরণীর

আরম্ভ ওয়েব ডেস্ক
অস্ট্রেলিয়ার আদালতে জামিন আইসিস ঘরণীর

ছাড়া পেলেন মরিয়ম রাড। অস্ট্রেলিয়ার এক আদালতে শর্তসাপেক্ষে তার জামিন মঞ্জুর করা হল।

৩১ বছরের মরিয়ম রাড আইসিস সংগঠনের এক জঙ্গীকে বিয়ে করে সিরিয়ায় থাকতে চাইলে বৃহস্পতিবার অষ্ট্রেলিয়া পুলিশ তাকে গ্রেফতার করে। শুক্রবার তাকে আদালতে তোলা  হয়। এদিন আদালতে তিনি জানান যে তিনি তাঁর স্বামী মহম্মদ জাহাবের সঙ্গে স্বেচ্ছায় সিরিয়ায় চলে যেতে চান। আদলতে বিচারপতি তাঁর বক্তব্য শুনে জানান, সিরিয়ায় আইএসআইএস অধিকৃত জায়গায় যাওয়ার ব্যাপারে অস্ট্রেলিয়ার সরকার তাকে অনুমতি দিতে পারে না। শুনানি শেষে কয়েকটি শর্ত আরোপ করে আদালত তাকে জামিন দেয়। যেমন-পাসপোর্ট তাকে স্থানীয় পুলিশের কাছে জমা রাখতে হবে, থানায় তিনি সপ্তাহে একবার হাজিরা দেবেন, কোনো আগ্নেয়াস্ত্র বহন করতে পারবেন না বিস্ফোরক দ্রব্যের সাথে সম্পর্কিত এমন কোনো জিনিস তিনি ছুঁতে পারবেন না ইত্যাদি।

প্রসঙ্গত, আদালতের নথিপত্র অনুযায়ী মরিয়ম ২০১৪ সালের সিরিয়া চলে যান তাঁর স্বামী মহম্মদ জাহাবের সঙ্গে দেখা করতে। সেখানেই জাহাবের সঙ্গে তাঁর আলাপ এবং বিয়ে। মহম্মদ জাহাব অবশ্য তাঁর আগেই আইসিআইএস -এ যোগ দান করতে অষ্ট্রেলিয়া ছেড়েছিল। ২০১৮-তে বিমান দুর্ঘটনাতেই  সে মারা গিয়েছে বলে সন্দেহ অনেকের। স্বামীর মৃত্যুর পর তাঁর কর্মভূমিতেই ফিরতে চেয়েছিল মরিয়ম। কিন্তু আদালতের রায়ে সেই ইচ্ছা আপাতত স্থগিতই রাখতে হচ্ছে মরিয়মকে। 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!