Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • মার্চ ২৭, ২০২৩

বিপাকে নেতানেহুয়া,বিচারব্যবস্থায় সংস্কারের সিদ্ধান্তে ইজরায়েল জুড়ে বিক্ষোভ, পদত্যাগের হুমকি একাধিক মন্ত্রীর। ক্ষুব্ধ স্বয়ং প্রেসিডেন্ট

বহিষ্কৃত প্রতিরক্ষামন্ত্রী। ইস্তফা ইজরায়েলের রাষ্ট্রদূতের। উদ্বিগ্ন ওয়াশিংটন

আরম্ভ ওয়েব ডেস্ক
বিপাকে নেতানেহুয়া,বিচারব্যবস্থায় সংস্কারের সিদ্ধান্তে ইজরায়েল জুড়ে বিক্ষোভ, পদত্যাগের হুমকি একাধিক মন্ত্রীর। ক্ষুব্ধ স্বয়ং প্রেসিডেন্ট

ইজরায়েলের বিচারব্যবস্থায় রদবদলের যে পদক্ষেপ নিয়েছেন অতি দক্ষিণপন্থী নেতা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, তার বিরোধিতায় খোদ ইজরায়েলের প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট ইসাক হারজোগ বলেছেন নাগরিকদের সংহতি বজায় রাখতে এবং দায়িত্বজ্ঞানের পরিচয় দিতে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সরকারের অবিলম্বে বিচারব্যবস্থার রদবদলের সিদ্ধান্ত থেকে বিরত হওয়া উচিত।

রবিবার রাত থেকেই প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে উত্তাল ইজরায়েল। প্রেসিডেন্ট সোমবার বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানালেন। এর জেরে প্রধানমন্ত্রী নেতানেয়াহু বিচারব্যবস্থা সংস্কারের ক্ষেত্রে্ চূড়ান্ত কী সিদ্ধান্ত নেবেন, সেদিকেই লক্ষ্য রাখছে ওয়াকিবহাল মহল।

সূত্রের খবর, বিচারব্যবস্থা সংস্কারের পরিকল্পনা স্থগিত রাখতে পারেন নেতানেয়াহু। বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ চাপের মুখে পড়েছেন সে দেশের প্রধানমন্ত্রী। এদিন নেতানেয়াহুর যে ভাষণ দেওয়ার কথা ছিল, তা স্থগিত রাখা হচ্ছে ।ইতিমধ্যেই ইজরায়েলের সংবাদমাধ্যম ফলাও করে খবরাখবর করছে। নেতানেয়াহু বিচারব্যবস্থা সংস্কারের পরিকল্পনা থেকে সরে আসতে পারেন।দেশব্যাপী নাগরিক বিক্ষোভকে প্রশমিত করতেই এই সিদ্ধান্ত নিতে পারেন তিনি।

অন্যদিকে নেতৃত্বাধীন জোট সরকারের অভ্যন্তরে পাল্টা ক্ষোভ মাথাচাড়া দিয়েছে। বিক্ষুব্ধ একাধিক মন্ত্রী জানিয়েছেন, বিচারব্যবস্থা সংস্কার না করা হলে তাঁরা সরকার ছেড়ে বেরিয়ে যাবেন।ফলে উভয় সংকটে নেতানিহুয়ার সরকার।

চিত্র: সংবাদ সংস্থা

রবিবার রাত থেকে বিচারব্যবস্থা সংস্কারের প্রতিবাদে ইজরায়েল জুড়ে যে স্বতঃস্ফুর্ত নাগরিক বিক্ষোভ চলেছে, তা সোমবারও অব্যাহত। বিচারবিভাগ সংস্কারের প্রতিবাদ করাতে প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তাঁকে বরখাস্ত করার পর থেকে ইজরায়েল অশান্ত। রবিবার রাত থেকে হাজার হাজার নাগরিক রাস্তায় নেমে বিক্ষোভে সামিল। তেল আবিব থেকে শুরু করে নানা জায়গায় প্রতিবাদ চলেছে । বিক্ষোভকারীদের বক্তব্য, গণতন্ত্রকে বাঁচাতেই তাদের এই বিক্ষোভ।

কয়েক জায়গায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হলেও এপর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি।সোমবার ইজরায়েলের সবচেয়ে শক্তিশালী শ্রমিক ইউনিয়নের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, যদি প্রধানমন্ত্রী নেতানেয়াহু বিচারব্যবস্থা সংস্কারের পরিকল্পনা প্রত্যাহার না করেন, সেক্ষেত্রে দেশজুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হবে।

প্রতিবাদকারীরা জানিয়েছেন, জেরুজালেমে সংসদ ভবনের বাইরেও তাঁরা বিক্ষোভে সামিল হওয়ার পরিকল্পনা করেছেন। রবিবার রাতেই মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিল বিবৃতি দিয়ে ইজরায়লের পরিস্থিতি কোন দিকে গড়ায়, সেব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে।

সূত্রের খবর, প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভা গ্যালান্ট বিচার ব্যবস্থা সংস্কারের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খুলতেই, রাতারাতি তাঁকে বরখাস্তের সিদ্ধান্তের পরেই নিউইয়র্কে কর্মরত ইজরায়েলের রাষ্ট্রদূত পদত্যাগ করেছেন। পাশাপাশি সে দেশের বিরোধী শিবিরেও সরকারের একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছে। বিরোধী নেতা ইয়াইর লাপিদ ও গ্রান্টজ বলেছেন, নেতানিয়াহু রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই জাতীয় নিরাপত্তা নিয়ে ছেলে খেলা করছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!