- দে । শ
- জুন ২২, ২০২৩
ওয়েস্ট ব্যাঙ্কে ইসরাইলি হামলা অব্যাহত। ড্রোন হামলায় নিহত ৩। প্রতিশোধ নেব, হুমকি হামাসের
অধিকৃত ফিলিস্তিনের ওয়েস্ট ব্যাঙ্কে ইসরাইলি হানা অব্যাহত। স্থানীয় সংবাদ সংস্থার উদ্ধৃতি দিয়ে আল-জাজিরা জানিয়েছে, সন্দেহজনক একটি গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরাইলি সেনা। হামলায় নিহত হয়েছেন ৩ ব্যক্তি। গাড়িতে কারা ছিলেন, জানা যায়নি।
ইসরাইলের সেনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, জালামা শহরের উপকণ্ঠে একটি সন্দেহজনক গাড়িতে ইসরাইলি সেনা আক্রমণ করে। ইহুদিদের বসবাসস্থলে পর পর হামলা চালায় ফিলিস্তিনি জঙ্গিরা। পাল্টা আঘাত হানে ইসরাইলের সেনা। নিহতদের পরিচিতি তদন্ত করে মনে হচ্ছে, আল হামাসের জঙ্গিরা গাড়িতে ছিল। ইসরাইলের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ড্যানিয়েল হাগারি বলেছেন, ২০০৬ সালের পর এরকম ড্রোন হামলা সংঘটিত হয়নি। হামাসের মুখপাত্র হাজেম কাসেম হুমকি দিয়েছেন, পাল্টা আঘাত অসম্পূর্ণ থাকবে না। আমরা প্রতিশোধ নেব।’
জেনিন উদ্বাস্তু শিবিরে হামলার পর পরিস্থিতি উদ্বেগজনক হয়ে ওঠে। আরব ও উপসাগরীয় দেশগুলি সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে। ইরান সদর্পে তাঁর সামরিক শক্তি জাহির করছে। সৌদি-ইরান পরস্পরের কাছাকাছি আসতে চাইছে। ইসরাইল ও ফিলিস্তিনিদের সংঘর্ষ ব্যাপক হয়ে উঠলে ইরান চুপ করে বসে থাকবে না। জলে-স্থলে ও আকাশ পথে ইসরাইলের উপর আঘাত হানবে।
❤ Support Us





