Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • জানুয়ারি ১৭, ২০২৫

‌গাজায় আবার ইজরায়েলের হামলা, নিহত ৭৩। যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার আশঙ্কা

আরম্ভ ওয়েব ডেস্ক
‌গাজায় আবার ইজরায়েলের হামলা, নিহত ৭৩। যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার আশঙ্কা

ইজরায়েলের মন্ত্রিসভা এবং সুপ্রিম কোর্টের অনুমোদন সাপেক্ষে রবিবার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে। কিন্তু সিদ্ধান্ত কার্যকর হওয়ার আগেই গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মতি হওয়া সত্ত্বেও আবার গাজায় হত্যাযজ্ঞ অব্যাহত। বুধবার ইজরায়েলি বাহিনীর হামলায় গাজায় ৭৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৩০ জন। নিহত ব্যক্তিদের মধ্যে ২০ জন শিশু ও ২৫ মহিলা রয়েছেন। গাজার জরুরি পরিষেবা বিভাগ এখবর জানিয়েছে।

ইজরায়েলের দাবি, হামাসরা চুক্তির বেশ কয়েকটা শর্ত মানতে রাজি নয়। সেই কারণে যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন স্থগিত রাখা হয়েছে। ইজরায়েলের এই অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছে হামাস। হামাসের রাজনৈতিক শাখার সদস্য সামি আবু জুহরি ইজরায়েলের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। এক বিবৃতিতে হামাসের রাজনৈতিক শাখার আর এক সদস্য ইজ্জাত আল–রিশেক বলেন, ‘মধ্যস্থতাকারীদের ঘোষণা করা যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে আমরা অঙ্গীকারবদ্ধ।’

বুধবার দোহায় কাতার, মিশর ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি ও বন্দীমুক্তির ব্যাপারে ইজরায়েল ও হামাস সম্মত হয়। আগামী রবিবার থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা। বৃহস্পতিবার ইজরায়েলের মন্ত্রিসভায় যুদ্ধবিরতি চুক্তিটি অনুমোদন হওয়ার কথা ছিল। কিন্তু ইজরায়ালের মন্ত্রিসভা এখনও অনুমোদন করেনি। মূলত অভ্যন্তরীণ চাপের কারণে চুক্তি অনুমোদন ঝুলিয়ে রেখেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন হলে পদত্যাগ করার হুমকি দিয়েছেন জোট সরকারের অর্থমন্ত্রী বেজালেল স্মত্রিচ। গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরিও হুমকি দিয়েছেন তিনি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গত ২৪ ঘণ্টায় ইজরায়েলি বাহিনীর হামলায় গাজায় কমপক্ষে ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই নিয়ে ১৫ মাস ধরে চলা এই যুদ্ধে গাজায় ৪৬ হাজার ৭৮৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ১০ হাজার ৪৫৩ জন। তবে গাজায় নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!