Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • আগস্ট ১৬, ২০২৪

আর্থ অবজারভেশন উপগ্রহের উৎক্ষেপণ ইসরোর

আরম্ভ ওয়েব ডেস্ক
আর্থ অবজারভেশন উপগ্রহের উৎক্ষেপণ ইসরোর

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর পালকে নতুন মুকুট। সফলভাবে উৎক্ষেপণ করল আর্থ অবজারভেশন উপগ্রহ (ইওএস-৮)। আজ সকাল ৯টা ১৭ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে একটি ছোট রকেটে এই উপগ্রহ উৎক্ষেপণ করেছে। ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ জিনিয়েছেন, উৎক্ষেপন সফল হয়েছে। সফলভাবে উৎক্ষেপনের জন্য তিনি অভিযান দলের সকল সদস্যকে অভিনন্দন জানিয়েছেন।

এটি ইসরোর সবচেয়ে ছোট রকেট। ১২০ টনের এই বেবি রকেট ৫০০ কেজি ওজনের স্যাটেলাইট বহন করতে পারে। এটি এসএসএলভি–এর তৃতীয় উৎক্ষেপণ। এর আগে দুবার উৎক্ষেপনের চেষ্টা করা হয়েছিল। দুবারই ব্যর্থ হয়েছিল। অবশেষে তৃতীয় উৎক্ষেপন সফল। পৃথিবীর কক্ষপথের বাইরে প্রায় ৪৭৫ কিলোমিটার দূরে স্যাটেলাইটটি স্থাপন করা হয়েছে। এক বছর স্যাটেলাইটটি জন্য কাজ করবে। আর্থ অবজারভেশন উপগ্রহর (ইওএস-৮) উদ্দেশ্য হবে পরিবেশ এবং দুর্যোগ সংক্রান্ত সঠিক তথ্য প্রদান করা।

এই স্যাটেলাইটে তিনটি পেলোড রয়েছে। একটি হল ইলেক্ট্রো অপটিক্যাল ইনফ্রারেড পেলোড, দ্বিতীয়টি হল গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম–রিফ্লেক্টোমেট্রি পেলোড এবং তৃতীয় হল এসআইসি ইউভি ডসিমিটার। প্রথম পেলোডটি দুর্যোগ ও পরিবেশ পর্যবেক্ষণ করবে। এই পেলোডটি ২৪ ঘন্টাই কাজ করবে। দ্বিতীয় পেলোডটি সমুদ্র পৃষ্ঠের ওপর বায়ু বিশ্লেষণ, মাটির আর্দ্রতা মূল্যায়ন, বন্যা সনাক্তকরণ ইত্যাদির জন্য রিমোট সেন্সিংয়ের কাজে ব্যবহার করা হবে। আর এসআইসি ইউভি ডসিমিটার গগনযান মিশনের জন্য অতিবেগুনী রশ্মি নিরীক্ষণ করবে।

এই স্যাটেলাইটটি চেন্নাইয়ের নতুন কোম্পানি স্পেস রিকশ–এ তৈরি করা হয়েছে। তৈরি করতে সময় লেগেছে ৭ বছর। খরচ হয়েছে ১৭০ কোটি টাকা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!