Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ১৫, ২০২৩

১০ বছরের জন্য কারারুদ্ধ করার ছক কষছে পাক শাসক, অভিযোগ ইমরানের

আরম্ভ ওয়েব ডেস্ক
১০ বছরের জন্য কারারুদ্ধ করার ছক কষছে পাক শাসক, অভিযোগ ইমরানের

দেশের সামরিক সংস্থা তাঁকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ১০ বছরের জন্য জেলবন্দী করার পরিকল্পনা করেছে। এমনই দাবি করেছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। শেষ রক্তবিন্দু পর্যন্ত জালিয়াতিদের বিরুদ্ধে লড়াই করার অঙ্গীকার করেছেন তিনি।

একটি দুর্নীতি মামলায় গত সপ্তাহে গ্রেপ্তার হয়েছিলেন ইমরান খান। এরপর ১১ মে পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানের গ্রেপ্তার বেআইনি ঘোষণা করে। গত শুক্রবার ইসলামাবাদ হাইকোর্ট ওই মামলার ১৫ মে পর্যন্ত রক্ষাকবচ দেয় ইমরান খানকে। অর্থাৎ ইসলামাবাদের হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, সোমবার পর্যন্ত কোনও মামলায় ইমরান খানকে গ্রেফতার করা যাবে না।

আজ ভোরবেলা টুইটারে এক বার্তায় তেহরিক–ই–ইনসাফ পার্টির প্রধান তথা প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, ‘‌এখন লন্ডন পরিকল্পনা সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে। আমি জেলের ভেতর থাকাকালীন হিংসার অজুহাত তুলে বিচারক এবং জল্লাদের ভূমিকা বেছে নিয়েছিল। এখন ওরা পরিকল্পনা করছে বুশরা বেগমকে জেলে রেখে আমাকে অপমান করা এবং বেশ কিছু রাষ্ট্রদ্রোহী অভিযোগ তুলে আমাকে ১০ বছরের জন্য কারাগারে আটকে রাখা।’‌ রবিবার রাতে লাহোরের বাসভবনে পিটিআই নেতাদের সঙ্গে বৈঠক করার পরেই এই টুইট করেন ইমরান খান।

ইমরান খান আরও বলেন, ‘‌জনগণ যাতে কোনও প্রতিক্রিয়া দেখাতে না পারে তার জন্য সেনাবাহিনী দুটি জিনিস করছে। প্রথমত, শুধুমাত্র পিটিআই কর্মীদের ওপরই নয়, সাধারণ নাগরিকদের ওপরও সন্ত্রাস করছে। দ্বিতীয়ত, মিডিয়াকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করছে ও স্তব্ধ করে দিয়েছে।’‌
ইমরানের অভিযোগ, সেনাবাহিনী এখনও পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে থেকে গেছে। তিনটি অভ্যুত্থানের মাধ্যমে দেশের ৭৫ বছরের ইতিহাসের প্রায় অর্ধেকটা সময় তারা শাসন করেছে। ইমরান বলেন, ‘‌সেনাবাহিনী মানুষের মধ্যে ভয় সৃষ্টির চেষ্টা করছে যাতে যখন আমাকে তারা গ্রেপ্তার করতে আসবে, তখন সাধারণ মানুষ যাতে বাইরে বেরিয়ে না আসে। সোমবার তারা আবার ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেবে। সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করে দেবে।’‌ দেশের জনগণকে বার্তা দিতে গিয়ে ইমরান খান আরও বলেন, ‘‌পাকিস্তান জনগণের কাছে আমার বার্তা, রক্তের শেষ বিন্দু পর্যন্ত আজাদের জন্য লড়াই করব। কারণ আমার কাছে দাসত্বের চেয়ে মৃত্যু শ্রেয়।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!