Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুলাই ২৪, ২০২৪

জেলে অসুস্থ খাদ্যমন্ত্রী , মঙ্গলবার রাতে ভর্তি এসএসকেএমে, রিপোর্ট উদ্বেগজনক নয়, জানালেন চিকিৎসকেরা

আরম্ভ ওয়েব ডেস্ক
জেলে অসুস্থ খাদ্যমন্ত্রী , মঙ্গলবার রাতে ভর্তি এসএসকেএমে, রিপোর্ট উদ্বেগজনক নয়, জানালেন চিকিৎসকেরা

শরীর ভালো নেই পশ্চিমবঙ্গের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। মঙ্গলবার বুকে ব্যথা অনুভব করায় তড়িঘড়ি জেল বন্দি প্রাক্তন মন্ত্রীকে প্রেসিডেন্সী জেল থেকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয় তাঁকে। সেখানে চিকিৎসকেরা তাঁর স্বাস্থ্য পরীক্ষা করার পর বেশ কিছু শারীরিক পরীক্ষা করার নির্দেশ দেয়।
মঙ্গলবার প্রেসিডেন্সী জেলে বুকে ব্যথা অনুভব করায় জেলের কর্তব্যরত চিকিৎসকেরা তাঁর শারীরিক পরীক্ষা করেন। তবে তাতে সুরাহা না হওয়ায় প্রেসিডেন্সী কর্তৃপক্ষ সে রাতেই এসএসকেএমে যোগাযোগ করেন। তাঁকে হাসপাতালের কার্ডিয়োলজির জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বেশ কয়েকটি শারীরিক পরীক্ষা হয়। তবে রিপোর্টে তেমন নেতিবাচক কিছু ধরা পড়েনি। পরে জরুরি কিছু ওষুধ দিয়ে তাঁকে আবার জেলেই ফেরত পাঠান চিকিৎসকেরা।

চলতি বছর ১৬ জুলাই রেশন কেলেঙ্কারিতে অভিযুক্ত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীর জামিন মামলায় তাঁর আইনজীবী আদালতকে জানান, জ্যোতিপ্রিয়ের শারীরিক অবস্থা ভালো নয়। দীর্ঘদিন ধরে যকৃতের সমস্যায় ভুগছেন। জেলে যাওয়ার পর থেকে তাঁর আর কিডনির পরীক্ষা নেওয়া হয়নি। ফলে সেটির বর্তমান অবস্থা জানা নেই। বিচারপতি শুভ্রা ঘোষ প্রাক্তন মন্ত্রীর শারীরিক পরীক্ষার রিপোর্ট আদালতে পেশ করার নির্দেশ দেন। বস্তুত, জ্যোতিপ্রিয়ের শারীরিক অসুস্থতার প্রেক্ষিতে জামিন চাওয়ার ঘটনা নতুন নয়। আগেও একাধিকবার আবেদন করেছেন তিনি। তবে কোনোবারই তা মঞ্জুর করেনি আদালত। রেশন দুর্নীতি মামলায় গত অক্টোবর মাসে ইডির হাতে গ্রেফতার হওয়ার পর অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। এসএসকেএমের চিকিৎসকেরা জানান, তাঁর রক্তচাপের সমস্যা রয়েছে। প্রাক্তন খাদ্যমন্ত্রী জেলেও একাধিক বার অসুস্থ হয়ে পড়েন । সেবারও তাঁর জামিনের আবেদন নাকচ করে দেয় আদালত।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!