Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ২৫, ২০২৫

জম্মু–কাশ্মীর পুলিশের হাতে গ্রেফতার ‌পহেলগাঁও হামলায় সন্ত্রাসীদের সাহায্যকারী মহম্মদ ইউসুফ কাটারি

আরম্ভ ওয়েব ডেস্ক
জম্মু–কাশ্মীর পুলিশের হাতে গ্রেফতার ‌পহেলগাঁও হামলায় সন্ত্রাসীদের সাহায্যকারী মহম্মদ ইউসুফ কাটারি

২২ এপ্রিলের পহেলগাঁও হামলায় সন্ত্রাসীদের সাহায্য করার জন্য একজন ব্যক্তিকে গ্রেফতার করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ। ‘‌অভিযান মহাদেব’‌–র সময় উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জামের ফরেনসিক বিশ্লেষণের পর মহম্মদ ইউসুফ কাটারি নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে হাজির করে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হবে।
দক্ষিণ কাশ্মীরের কুলগাঁও জেলা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্ত মহম্মদ ইউসুফ কাটারিকে গ্রেফতার করা হয়েছে। কাটারি একজন শিক্ষক। কিন্তু কুলগাঁওয়ে ওভার গ্রাউন্ড কর্মী হিসেবেও কাজ করতেন। গোয়েন্দা কর্তাদের ধারণা, পাকিস্তানভিত্তিক লস্কর–ই–তৈবা সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে তার যোগসূত্র রয়েছে। কর্তারা জানিয়েছেন, পহেলগাঁও হামলায় জড়িত সন্ত্রাসীদের লজিস্টিক সহায়তা প্রদানে কাটারির ভূমিকা ছিল, যারা পরে অপারেশন মহাদেবের সময় নিহত হয়েছিল। অপারেশন মহাদেবে নিহত লস্কর–ই–তৈবা সন্ত্রাসীদের কাছ থেকে উদ্ধার করা সরঞ্জাম এবং অস্ত্র বিশ্লেষণের পর, কাটারিকে কেন্দ্র করে কাজ শুরু করা হয়।
শ্রীনগরের কাছে দাচিগাঁওয়ে সন্ত্রাসীদের উপস্থিতি সম্পর্কে গোয়েন্দা তথ্য পাওয়ার পর ২২ মে থেকে শুরু হয়ে কয়েক সপ্তাহ ধরে অপারেশন মহাদেব পরিচালিত হয়। এই অভিযানে পহেলগাঁও হামলার মূল পরিকল্পনাকারীসহ তিন সন্ত্রাসী নিহত হয়। কর্তারা জানিয়েছেন, তিন সন্ত্রাসীর আস্তানা থেকে উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে একে–৪৭ এবং এম–৯ অ্যাসল্ট রাইফেলও রয়েছে। অস্ত্রগুলি প্রক্রিয়াকরণের জন্য চণ্ডীগড়ের একটা পরীক্ষাগারে পাঠানো হয়েছিল। রিপোর্টে জানা গেছে, পহেলগাঁও হামলায় বন্দুকগুলি ব্যবহার করা হয়েছিল।
পহেলগাঁও হামলার সঙ্গে যুক্ত সকলে খুঁজে বার করতে ‘‌অভিযান মহাদেব’‌ শুরু করে। আগে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। মহম্মদ কাটারি তাদের মধ্যে নতুন সংযোজন। সন্ত্রাসীদের আস্তানা থেকে অ্যাসল্ট রাইফেল, গোলাবারুদ এবং সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ভিজ্যুয়ালগুলিতে একে–৪৭, এম–৯ অ্যাসল্ট রাইফেলসহ একাধিক বন্দুক দেখানো হয়েছে। এগুলি ও অন্যান্য অস্ত্র এবং সরঞ্জাম জম্মু ও কাশ্মীর পুলিশকে মহম্মদ কাটারিকে খুঁজে বার করতে এবং গ্রেফতার করতে সহায়তা করেছিল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!