- এই মুহূর্তে দে । শ
- সেপ্টেম্বর ১৬, ২০২৩
জম্মু-কাশ্মীর : বারামুল্লা এনকাউন্টারে নিহত দুই জঙ্গি
শনিবার পুলিশ জানিয়েছে, জম্মু-কাশ্মীরের বারামুল্লা জেলার উরি শহরে নিরাপত্তা বাহিনীর অভিযানে আর এক জঙ্গি নিহত হয়েছে। এক্স-এর হ্যান্ডেলে কাশ্মীর পুলিশ লিখেছে, এর আগে এক জঙ্গির মৃত্যু হয়েছিল, তাকে নিয়ে এর ফলে ২ জঙ্গি নিহত হল, এখনও জঙ্গিদের খোঁজে অনুসন্ধান অভিযান চলছে। শনিবার উরির হাতলাঙ্গা ফরওয়ার্ড এলাকায় অভিযান শুরু হয়। এর আগে পুলিশ জানিয়েছিল, অভিযানে এক জঙ্গি নিহত হয়েছে, অভিযান চলছে।
এদিকে জম্মু ও কাশ্মীরের পুলিশের সাথে ভারতীয় সেনা বাহিনীও অনন্তনাগ জেলার কোকেরনাগ এলাকার গাদোলের জঙ্গল এলাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে চতুর্থদিনেও টানা অভিযান চালাচ্ছে। আধিকারিকদের মোতে, অনন্তনাগ জেলার পার্বত্য এলাকায় ২-৩ জন সন্ত্রাসী নিরাপত্তা বাহিনীর সঙ্গে জড়িত বলে মনে করা হচ্ছে।
কাশ্মীর পুলিশের এডিজি বিজয় কুমার এক্স হ্যান্ডেলে একদিন আগে একটি বিবৃতিতে লিখেছেন, অবসরপ্রাপ্ত পুলিশ/সেনা অফিসারদের অনুমান ভিওত্তিক অতর্কিত হামলার ধারণা এড়ানো উচিত। একটি নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হচ্ছে, আটকে পড়া ২-৩ জন সন্ত্রাসীকে নিরপেক্ষ করা হবে।
সেনা বাহিয়ানি ওই এলাকা কর্ডন করে করে রেখেছে। বৃহস্পতিবার জঙ্গিদের সঙ্গে সেনা সংঘর্ষের সময় একজন সেনা নিখোঁজ ছিলেন, তাঁর মৃত্যু হয়েছে বলে শুক্রবার সেনা বাহিনীর আধিকারিকরা জানিয়েছেন। শুক্রবার বন্দুকধারীদের শনাক্ত করতে কোয়াডকপ্টার ও ড্রোন-এর সাহায্য নেওয়া হয়েছিল।
❤ Support Us






