Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ১৪, ২০২৪

‌আজ রাজভবন অভিযান, আগামীকাল দ্রোহের কার্নিভালের ডাক জুনিয়র চিকিৎসকদের

আরম্ভ ওয়েব ডেস্ক
‌আজ রাজভবন অভিযান, আগামীকাল দ্রোহের কার্নিভালের ডাক জুনিয়র চিকিৎসকদের

সিবিআইয়ের তদন্ত নিয়ে প্রশ্ন তুলে আজ রাজভবন অভিযানের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। পাশাপাশি মঙ্গলবার রাজ্যে পুজোর কার্নিভালের দিন মানববন্ধনের ডাকও দেওয়া হয়েছে। রাজ্যের পুজো কার্নিভালে কোনও বাধা না দিয়ে রাজ্যজুড়ে মানববন্ধন করা হবে।

আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনায় সিবিআই আদালতে যে চার্জশিট জমা দিয়েছে, তার প্রতি অনাস্থা রয়েছে জুনিয়র চিকিৎসকদের। তাঁদের বক্তব্য, একজনের পক্ষে এই কাণ্ড ঘটানো সম্ভব নয়। আর যদি সঞ্জয় রায় একাই খুন ও ধর্ষণ করে থাকে, তাহলে পুলিশ কেন ঘটনা ধামাচাপা দেওয়ার ও তথ্যপ্রমাণ লোপাট করার চেষ্টা করছিল। জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে দেবাশিষ হালদার বলেন, ‘‌আমার সিবিআই–য়ের চার্জশিটে খুশি নই। রাজ্যপাল নিরপেক্ষ। তাই আমরা তাঁর কাছে সঠিক তদন্তের দাবি জানিয়ে ডেপুটেশন দেব।’‌

এছাড়া, মঙ্গলবার রাজ্যে পুজোর কার্নিভালের দিন রাজ্যজুড়ে মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে দেবাশিস হালদার বলেন, ‘‌কলকাতায় মঙ্গলবার পুজোর কার্নিভাল হবে। আমরা কার্নিভালে বাধা দেব না। রাস্তার ধারে সকলে মানব বন্ধন করে এক সারিতে দাঁড়িয়ে থাকব। পুলিশের কোনও প্ররোচনায় পা দেব না। কোনও গাড়ি যাতে না আটকায়, বিশৃঙ্খলা না হয়, সেদিকে নজর রাখব।’‌

এদিকে, দ্রোহের কার্নিভালের ডাক দিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। রাজ্যের পক্ষ থেকে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের কাছে দ্রোহের কার্নিভাল তুলে নেওয়ার অনুরোধ জানিয়ে ইমেল করা হয়েছিল। কিন্তু চিকিৎসকদের এই সংগঠন সাড়া দেয়নি। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, তারা দ্রোহের কার্নিভাল থেকে সরে আসতে রাজি নয়। সরকারের পুজো কার্নিভালেও কোনও বাধা সৃষ্টি করবে না।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!