Advertisement
  • দে । শ
  • মে ১২, ২০২৬

মহারাষ্ট্রে নৃশংস হত্যা, নিহত কালনার ব্যবসায়ী

আরম্ভ ওয়েব ডেস্ক
মহারাষ্ট্রে নৃশংস হত্যা, নিহত কালনার ব্যবসায়ী

প্রকাশ্য দিনের আলোয় পেটে নির্বিচারে চাকু চালিয়ে  নৃশংসভাবে খুন করা হল কালনার এক ব্যবসায়ীকে। মহারাষ্ট্রের অমরাবতীর একটি উৎসব ময়দানের ঘটনায় অভিযুক্তরা ওই ব্যবসায়ীর অংশীদাররা। নিহত অভিজিৎ কর (৫৪) কালনা শহরের ১৬নং ওয়ার্ডের শ্যামসুন্দর পাড়ার বাসিন্দা।

ব্যবসা সংক্রান্ত আর্থিক লেনদেন নিয়ে অশান্তির জেরেই পেটে ধারাল অস্ত্র চালিয়ে খুন করা হয়েছে বলে অভিজিতের ছেলে শ্রবণের অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবার সূত্রের খবর। গত সন্ধ্যায় দেহ কালনায় নিয়ে আসার পর কালনার শ্মশানে সৎকার করা হয়।

জানা গেল, গত চল্লিশ বছর ধরে অভিজিৎ বিভিন্ন রাজ্যের মেলায় বৈদুতিক নাগরদোলা-সহ বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবসা করেন। ১৬টি নাগরদোলা রয়েছে তাঁর। এছাড়াও বিভিন্ন প্রদর্শনীর জন্য মাঠ ভাড়াও নিতেন। তাঁর ব্যবসায় কয়েকজন শরিকও রয়েছেন। অমরাবতী সিটিতে ৪০ দিনের একটি উৎসব চলছিল। সেখানে স্থানীয় একটি পরিবারের সহযোগিতায় নাগরদোলা বসিয়েছিলেন অভিজিৎ। ওই পরিবারের টাকার ভাগ বাড়ানোর দাবিকে ঘিরে অশান্তি শুরু হয়। পরিবারের সদস্যদের অনুমান, শরিকদের সঙ্গে আর্থিক হিসাব নিকাশ নিয়ে অশান্তির জেরেই খুনের ঘটনা ঘটেছে। অমরাবতীর কোতোয়ালি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!