Advertisement
  • এই মুহূর্তে
  • জানুয়ারি ৩, ২০২৩

দিল্লি কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, ঘটনার দিন নিজের বান্ধবীর সাথে হোটেল ছাড়েন মৃতা তরুণী।

আরম্ভ ওয়েব ডেস্ক
দিল্লি কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, ঘটনার দিন নিজের বান্ধবীর সাথে হোটেল ছাড়েন  মৃতা তরুণী।

দিল্লি সড়ক দুর্ঘটনায় নয়া মোড়। । মৃত তরুণীর সঙ্গে ছিলেন তার আর এক জন বান্ধবী। একই সময়ে তারা হোটেল ছাড়েন বলে পুলিশ সূত্রে খবর।

মঙ্গলবার দিল্লি পুলিশ এক নতুন সিসিটিভি ফুটেজ সামনে আনে যেখানে মৃতা তরুণীর সঙ্গে আর একটি মেয়েকে হোটেল থেকে বের হতে দেখা যাচ্ছে। অন্য মেয়েটি মৃতা তরুণীর স্কুটির পিছনের সিটে বসে সেখান থেকে বেরিয়ে যায়। পুলিশ হোটেলের ম্যানেজারকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় যে মৃতা তরুণী হোটেলের ঘর ছাড়ার সময় অপর মেয়েটির সঙ্গে বের হয় । সেই সময় দুজনের মধ্যে তপ্ত বাদানুবাদ হতে দেখতে পায় হোটেলের কর্মচারীরা। তার কিছুক্ষণ পরই তারা একসঙ্গে হোটেল থেকে বেরিয়ে যান বলে জানান হোটেলের ম্যানেজার।

তদন্তকারীরা পুলিশ আধিকারিকরা এদিন আরও জানিয়েছেন মৃতা তরুণীর পা গাড়ির আক্সেলে আটকে গিয়েছিল। তার সঙ্গে থাকা অপর মেয়েটিও গাড়ির আঘাতে আহত হয়েছিলেন। কিন্তু তার বন্ধুর ওই করুণ পরিণতি দেখে তিনি সাহস করে এগিয়ে তাকে বাঁচাতে আসেননি। বরং সেখান থেকে সরাসরি পুলিশকে কিছু না জানিয়ে পালিয়ে যান তিনি। পুলিশ সূত্রে খবর ওই বান্ধবীর বয়ানও রেকর্ড করবেন তারা। ইতিমধ্যেই দুর্ঘটনা কোথায় কখন ঘটেছিল, তার আগে রাতে কি ঘটেছিল , কোন পথে গাড়ির চালক মৃতা তরুণীর শরীরটা টেনে হিঁচড়ে ১২ কিমি নিয়ে গিয়েছিল তাঁর একটা রুট ম্যাপ তৈরি করছেন তারা।

পুলিশ যে পাঁচজন যুবককে আটক করেছে তারা ইতিমধ্যেই স্বীকার করেছে ঘটনার দিন রাতে তারা মদ্যপ অবস্থায় ছিলেন। পাঁচ জন যুবকের মধ্যে একজন পুলিশের জেরায় জানিয়েছে, গাড়ির চাকার সঙ্গে কিছু আটকে আছে সে বুঝতে পেরে তাঁর বাকি সঙ্গীদের সেটা সে জানায়। কিন্তু তারা তা শোনেনি। উল্লেখ্য ঘটনার দিন এই পাঁচজন যুবকও হোটেলে ছিল বলে পুলিশ সূত্রে খবর।

বর্ষবরণের রাতে রাজপথে এই দুর্ঘটনা দিল্লিতে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে। বিভিন্ন মহিলা সংগঠন দিল্লি পুলিশের স্লথ গতির তদন্ত নিয়ে তাদের অসন্তোষ জানাচ্ছেন। দিল্লি পুলিশের কাছে এদিন একটি স্মারক লিপি জমা দিয়েছেন আপ নেতারা। তারা এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন। পাশাপাশি তাদের আরও দাবি যদি কোনো পুলিশ আধিকারিকের কর্তব্যে অবহেলা এই তদন্ত প্রক্রিয়ায় প্রমাণিত হয় তাহলে তাকে যেন সাসপেণ্ড করা হয়।

 

দিল্লি পুলিশ কমিশনারেট ইতিমধ্যে একটি তদন্তকারী দল তৈরী করেছেন বিশেষ কমিশনার শালিনী সিং এর নেতৃত্বে। তাঁর দলকে যত তারাতাড়ি সম্ভব এব্যপারে তাদের তদন্তের রিপোর্ট জমা দিতে বলা হ্যেছে। শালিনী সিং ও তাঁর তদন্তকারী দল সোমবার দিল্লির আশে পাশের জায়গাগুলো ঘুরে দেখছেন । দেখেছেন অপরাধের সংঘটনের জায়গাটিও। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন দিল্লি পুলিশ কমিশনারেটের কাছে। আজ যা স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লার কাছে পেশ করতে চলেছেন দিল্লির পুলিশ কমিশনার সঞ্জয় আরোরা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!