Advertisement
  • দে । শ
  • জুন ২১, ২০২৪

পড়ুয়াদের উদ্ভাবনী শক্তির বিকাশে কলেজে মেলা

আরম্ভ ওয়েব ডেস্ক
পড়ুয়াদের উদ্ভাবনী শক্তির বিকাশে কলেজে মেলা

কলেজ পড়ুয়াদের সুপ্ত শিল্পসত্ত্বার বিকাশে সৃজনশীল হস্তশিল্পমেলা ও প্রদর্শনীর আয়োজন করল কাটোয়া কলেজ কর্তৃপক্ষ । কাটোয়া কলেজের অডিটোরিয়ামে এই প্রদর্শনীর উদ্বোধন করলেন কলেজ পরিচালন সমিতির সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। কাটোয়া কলেজ প্রাঙ্গনে সৃজন মেলায় ১৮ টি স্টল হয়েছে। সকল স্টলের বিক্রেতারাই কলেজের ছাত্র-ছাত্রী। নিজ হাতে শিল্পকর্ম তৈরি করে বিক্রির জন্য প্রদর্শনীতে রাখা হয়েছে। রঙিন মাটির থালা, গেলাস, বাটি, বাসন আপনাকে একবারে বাংলার শিকড়ের কথা স্মরণ করাবে। কোনো স্টলে মাটির গহনা, তামা বা লোহার তারের নান্দনিক অলঙ্কার আবার কোথাও কাপড়ের উপরে কাঁথাস্টিচের কারুকাজ। কলেজ ছাত্রীদের এই নজরকাড়া শিল্পকর্ম পেশাদারিত্বের ছাপ আছে। দু’দিন ধরে চলবে এই সৃজন মেলা। কলেজ অধ্যক্ষ নির্মলেন্দু সরকার বলেন, ‘পড়ুয়াদের সুপ্ত শিল্পসত্ত্বাকে জাগিয়ে তোলার লক্ষ্যে এই কর্মকাণ্ড।’ পরিচালন সমিতির সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, ‘কাটোয়া কলেজে অনেক প্রতিভাধর ছাত্র-ছাত্রীরা আছে যাদের শুধুই আমরা প্রথাগত শিক্ষনের সূত্রে চিনি। প্রথাগত শিক্ষার বাইরে অনের মধ্যে কত শিল্পসত্ত্বা লুকিয়ে আছে, এই কর্মসূচিতে তা প্রমাণিত।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!