Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুলাই ৪, ২০২৪

কেরালায় অ্যামিবিক সংক্রমণে কিশোরের মৃত্যু, তিনমাসে প্রাণ হারাল ৩জন

আরম্ভ ওয়েব ডেস্ক
কেরালায় অ্যামিবিক সংক্রমণে কিশোরের মৃত্যু,  তিনমাসে প্রাণ হারাল ৩জন

অ্যামিবিক মেনিনগোয়েনসেফালাইটিসের জন্য চিকিৎসাধীন এক ১৪ বছর বয়সী কিশোর মৃদুল একটি বেসরকারি হাসপাতালে মারা গেছে। দূষিত জলে পাওয়া অ্যামিবা দ্বারা সৃষ্ট একটি বিরল মস্তিষ্কের সংক্রমণে আক্রান্ত ছিল সে।

বুধবার রাত ১১.২০ মিনিটে মৃদুল মারা যায়, বৃহস্পতিবার কেরালা রাজ্যের স্বাস্থ্য বিভাগ এ কথা জানিয়েছে। মে মাস থেকে দক্ষিণের ওই রাজ্যে মারাত্মক সংক্রমণের এটি তৃতীয় ঘটনা। প্রথম উদাহরণটি ছিল ২১ মে মালাপ্পুরমের একটি পাঁচ বছরের মেয়ের মৃত্যু এবং দ্বিতীয়টি কান্নুরের একটি ১৩ বছর বয়সী মেয়ের মৃত্যু। সে ২৫ জুন মারা গিয়েছিল।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, শিশুটি ওখানে একটি ছোট পুকুরে ডুব দিয়ে স্নান করেছিল। চিকিৎসকরা জানিয়েছেন, দূষিত জল থেকে জীবন্ত পরজীবী অ্যামিবা ব্যাকটেরিয়া নাক দিয়ে শরীরে প্রবেশ করলে সংক্রমণ হয়। স্বাস্থ্য কর্তৃপক্ষ মানুষকে অ্যামিবিক মেনিনগোয়েনসেফালাইটিসের বিরুদ্ধে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে।
এর আগে ওই রাজ্যের উপকূলীয় আলাপুজা জেলায় ২০২৩এবং ২০১৭সালে সংক্রমণ ছড়িয়ে ছিল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!