Advertisement
  • দে । শ
  • আগস্ট ৭, ২০২৫

হুগলীতে কাজ করতে গিয়ে মৃত্যু কেতুগ্রামের কিশোরের, চাঞ্চল্য

আরম্ভ ওয়েব ডেস্ক
হুগলীতে কাজ করতে গিয়ে মৃত্যু কেতুগ্রামের কিশোরের, চাঞ্চল্য

হুগলীর বৈদবাটির একটি মিষ্টির দোকানের কর্মী কৃষ্ণ হাজরার (১৭) মৃত্যুর ঘটনায় ছড়াল চাঞ্চল্য। কেতুগ্রামের গোপালপুরের বাসিন্দা কৃষ্ণর দেহ একটি অ্যাম্বুলেন্সে চাপিয়ে পাঠিয়ে দিয়েছেন ওই মিষ্টির দোকানের মালিক। সেইসঙ্গে একটি ডেথ সার্টিফিকেট। তাতে লেখা, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কৃষ্ণর। অ্যাম্বুলেন্সটি গোপালপুর গ্রামে আসার পর সেটিকে আটকে কেতুগ্রাম থানায় খবর দেন কৃষ্ণর পরিবারের লোকজন। পুলিশ এসে কৃষ্ণর দেহ ময়নাতদন্তের জন্য কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। কৃষ্ণর বাবা গোপাল হাজরা অবশ্য ‘হৃদরোগে মৃত্যুর তত্ত্ব’ মানতে রাজি নন। তিনি বললেন, ‘ছেলের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ সঠিক তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ খুঁজে বের করুক।’ বছরখানেক ধরে মাসে ৮ হাজার টাকা মাইনের চুক্তিতে বৈদ্যবাটির একটি মিষ্টির দোকানে কাজ করছিল কৃষ্ণ। অভিযোগ, ১ বছরে মাত্র একবার ছুটি দেওয়া হয়েছিল। গত ৪ মাস মাইনেটুকুও দেওয়া হয়নি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!