Advertisement
  • এই মুহূর্তে
  • জুন ১১, ২০২২

হৃদরোগে আক্রান্ত খালেদা জিয়া, দ্রুত অ্যাঞ্জিওগ্রাম করানোর সিদ্ধান্ত চিকিৎসকদের

আরম্ভ ওয়েব ডেস্ক
হৃদরোগে আক্রান্ত খালেদা জিয়া, দ্রুত অ্যাঞ্জিওগ্রাম করানোর সিদ্ধান্ত চিকিৎসকদের

শনিবার আচমকা হৃদরোগে আক্রান্ত হলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি নেত্রী খালেদা জিয়া । অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গেই তাঁকে নিয়ে যাওয়া হয় এক বেসরকারি হাসপাতালে । চিকিৎসকরা তড়িঘড়ি মেডিক্যাল বোর্ড গঠন করে । খালেদা জিয়ার দ্রুত অ্যাঞ্জিওগ্রাম করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, হাসপাতাল সূত্রে খবর এমনই ।

৭৭ বছর বয়সী বেগম খালেদা জিয়া এমনিতেই অসুস্থ । নানা শারীরিক সমস্যা নিয়ে বিদেশেও চিকিৎসাধীন ছিলেন তিনি এখন বাংলাদেশেই রয়েছেন । একাধিক মামলা জর্জরিত তিনি । সবমিলিয়ে, জিয়া এবং তাঁর পরিবারের উপর যথেষ্ট চাপ রয়েছে ।
শনিবারই আচমকা তাঁর শরীর খারাপ হয়। বুকে অসহ্য যন্ত্রণা শুরু হলে, হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন খালেদা জিয়া । তাঁর চিকিৎসককে ডেকে পাঠানো হয় । তিনি পরীক্ষা করে দ্রুত হাসপাতালে ভর্তির পরামর্শ দেন ।

১২ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করে  বেলা ১১ টা নাগাদ সিদ্ধান্ত , খালেদা জিয়ার দ্রুত অ্যাঞ্জিওগ্রাম করানো দরকার । সেইমতো প্রস্তুতি শুরু হয় ।হাসপাতালের চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন বলেন, খালেদার লিভার, কিডনি ও হৃদযন্ত্রের বেশ কিছু জটিল সমস্যা আছে । বিদেশে আধুনিক চিকিৎসার প্রয়োজন রয়েছে । তবে আইনি ফাঁসে বহুদিন তাঁর বিদেশ যাওয়ায় প্রশাসনিক বাধা থাকায় তিনি দেশেই রয়েছেন । এই মুহূর্তে শরীরের যা অবস্থা, তাতে দ্রুত অ্যাঞ্জিওগ্রাম করানো ছাড়া উপায় নেই ।


❤ Support Us
error: Content is protected !!