Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ৪, ২০২৩

নীতীশকে ফোনে বার্তা খাড়গের, পাঁচ রাজ্যের ভোটের পরই জোট আলোচনায় জোর

আরম্ভ ওয়েব ডেস্ক
নীতীশকে ফোনে বার্তা খাড়গের, পাঁচ রাজ্যের ভোটের পরই জোট আলোচনায় জোর

কিছুদিন আগে নীতীশ কুমার বলেছিলেন, “কংগ্রেসের গাছাড়া ভাবের জন্য ইন্ডিয়া জোটের জোটের অগ্রগতি হচ্ছে না। এবার নীতীশের সেই সমালোচনার জবাব নীতীশকে ফোন করে দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বললেন, শুধু শুধু রাগ করে লাভ নেই, পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের পরই ইন্ডিয়া জোটের পরবর্তী আলোচনা হবে।

নীতীশ কুমার সম্প্রতি বলেছিলেন, “কংগ্রেস পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন নিয়ে এখন ব্যস্ত। সব দল একমত হয়েছিল, কংগ্রেসই নেতৃত্ব দেবে। কিন্তু এখনও মনে হচ্ছে, বিধানসভা ভোটের পরেই পরবর্তী বৈঠকের বিষয়ে আগ্রহী হবে ওরা। কংগ্রেসের গাছাড়া ভাবের জন্য ক্ষতিই হচ্ছে ইন্ডিয়া জোটের।”

নীতীশ কুমারের এই অভিযোগের পরেই ইন্ডিয়া জোট নিয়ে সারা দেশে বিজেপি আনন্দে আত্মহারা  হয়ে পড়ে। নীতীশের এই অভিযোগকে হাতিয়ার করে ইন্ডিয়া জোটকে আক্রমণ করতে রাজনীতির ময়দানে নেমে পরে বিজেপি। বিজেপির একের পর এক নেতা বলতে থাকেন ইন্ডিয়া জোটের শরিক দলের নিজেদের মধ্যেই কোনও সমঝোতা নেই। আবারও বিজেপি বলতে শুরু করে, দুর্নীতির জোট হচ্ছে ইন্ডিয়া।

এর পরেই আসরে নামলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, নীতীশ কুমারকে ফোন করেছিলেন মল্লিকার্জুন খাড়গে। নীতীশকে দলের পরিস্থিতি বুঝিয়ে বলেছেন খাড়গে। ফোনেই খাড়গে নীতীশকে জানিয়ে দিয়েছেন, এই মুহূর্তে কংগ্রেসের শীর্ষ নেতারা ব্যস্ত পাঁচ রাজ্যের নির্বাচন নিয়ে। পাঁচ রাজ্যের নির্বাচন মিটলেই আবারও ইন্ডিয়া জোট নিয়ে আলোচনা শুরু হবে। কংগ্রেস সূত্রে এটাও জানা গেছে,  মল্লিকার্জুন খাড়গে নীতীশ কুমারকে বুঝিয়েছেন, ইন্ডিয়া জোট কংগ্রেসের জন্যও ভীষণ গুরুত্বপূর্ণ। কোনওরকম ভাবেই জোটে কোনও গাছাড়া মনোভাব বা ঢিলেমি কংগ্রেসের তরফে করা হচ্ছে না।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!