Advertisement
  • দে । শ
  • জুন ২, ২০২৬

জনরোষের জের, শ্রীঘরে তৃণমূল কাউন্সিলর সচিন সিং । কাটমানি ও তোলাবাজির অভিযোগে নারকেলডাঙায় ধুন্ধুমার

আরম্ভ ওয়েব ডেস্ক
জনরোষের জের, শ্রীঘরে তৃণমূল কাউন্সিলর সচিন সিং । কাটমানি ও তোলাবাজির অভিযোগে নারকেলডাঙায় ধুন্ধুমার

তোলাবাজি, প্রতারণা এবং কাটমানি নেওয়ার অভিযোগে অবশেষে পুলিশি খাঁচায় বন্দি হলেন কলকাতা পুরসভার ৩৬ নম্বর ওয়ার্ডের হেভিওয়েট তৃণমূল কাউন্সিলর সচিন সিং । মঙ্গলবার এই প্রভাবশালী নেতাকে গ্রেফতার করে পুলিশ । দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করার অভিযোগ উঠছিল তাঁর বিরুদ্ধে, যার চূড়ান্ত পরিণতি ঘটল আজ।

সকাল থেকেই নারকেলডাঙা এলাকায় সচিন সিংয়ের বাড়ি ঘিরে জমায়েত করতে শুরু করেন স্থানীয় ক্ষুব্ধ বাসিন্দারা । সময় বাড়ার সাথে সাথে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে । উত্তেজিত জনতা কাউন্সিলরের বাড়ি লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে ক্ষোভের বশে তাঁর বাড়ি লক্ষ্য করে ইট এবং পাথরও ছোড়া হয় ।

স্থানীয় সূত্রের খবর, সচিন সিংয়ের বিরুদ্ধে অভিযোগের তালিকাটা বেশ দীর্ঘ। তাঁর বিরুদ্ধে মূলত যে সমস্ত অভিযোগ আনা হয়েছে । ক্ষমতার দাপট দেখিয়ে দীর্ঘদিন ধরে নারকেলডাঙা এলাকার একাধিক পার্কিং লটসহ বিভিন্ন ব্যবসা থেকে নিয়মিত তোলা আদায় করতেন তিনি ।

সরকারি এবং বেসরকারি একাধিক উন্নয়নমূলক প্রকল্প থেকে বিপুল অঙ্কের কাটমানি নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে । সিন্ডিকেট রাজ চালানো এবং প্রতিবাদীদের মারধর ও হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে এই কাউন্সিলরের নামে ।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই দুর্নীতি ও তোলাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দলমত নির্বিশেষে পুলিশকে কড়া হাতে ব্যবস্থা নেওয়ার স্পষ্ট নির্দেশ দিয়েছেন তিনি । সেই নির্দেশের পরেই রাজ্যজুড়ে দুর্নীতিগ্রস্ত নেতা-নেত্রীদের বিরুদ্ধে শুরু হয়েছে সাঁড়াশি অভিযান ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!