- এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
- মে ২৬, ২০২৩
দ্য ডায়েরিস অফ বেঙ্গল, ছবির ট্রেলর ঘিরে সম্প্রীতিতে আশঙ্কার আঁচ, পরিচালককে নোটিশ পাঠালো পুলিশ
‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে বিতর্কের রেশ এখনো কাটেনি। তার মধ্যেই বাংলার রাজনৈতিক পরিস্থিতির ভিত্তিতে নির্মিত চলচ্চিত্র ‘দ্য ডায়েরিস অফ বেঙ্গল’-এর পরিচালক সনোজ মিশ্রকে ডেকে পাঠাল আমহার্স্ট থানা। ৩০ মে , ১২টার সময়ে উপস্থিত হতে হবে তাঁকে।
https://www.youtube.com/watch?v=Cx-in8d-3oo
সম্প্রতি ছবির ট্রেলার প্রকাশিত হয়েছে। আর তা দেখেই মামলা রুজু করল আমহার্স্ট স্ট্রিট থানা। সংবাদ সংস্থার খবর, পশ্চিমবঙ্গের শান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কায় সিনেমার নির্মাতাদের বিরুদ্ধে আইপিসি- ১২০বি/ ১৫৩এ/ ৫০১/৫০৪ -নানা ধারায় মামলা করা হয়েছে। ছবির কাহিনি ও পরিচালনা দুই-ই সনোজের নিজের। ছবির উপস্থাপনা র দায়িত্বে রয়েছে ওয়াসিম রিজভি ফিল্মস এবং প্রযোজনা করেছেন জিতেন্দ্রনারায়ণ সিং। সহ প্রযোজক হচ্ছেন তাপস মুখোপাধ্যায় এবং অচিন্ত্য বোস।
ছবির মাধ্যমে পরিচালক বাংলার অপমান করেছেন বলে অভিযোগ । ট্রেলারে মূলত দেখানো হয়েছে অনুপ্রবেশকারীরা কীভাবে বাংলায় প্রবেশ করছে ও স্থায়ী বসবাস গড়ে তুলছে, তাদের দৌরাত্মে রাজ্যবাসীরা কোন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন তাই ছবির মুল বিষয়বস্তু। এখানে বলা হয়েছে, রাজ্য সরকার ভোটব্যাঙ্ক রাজনীতির স্বার্থে এমন অপরাধমূলক কাজকে প্রশ্রয় দিচ্ছে। ছবির পরিচালকের দাবি, তথ্য প্রমাণের ভিত্তিতে ছবি নির্মাণ করা হয়েছে। তিনি বলেছেন,বাংলাকে নিজের আর এক বাড়ি বলে মনে করেন। জীবনের একটা পর্ব তিনি কলকাতায় কাটিয়েছেন, তাই পশ্চিমবঙ্গর ভাবমূর্তি ম্লান করা কখনোই তাঁর লক্ষ্য নয়। পুলিশি জিজগাসাবাদের মুখোমুখি হতে তিনি প্রস্তুত বলে জানিয়েছেন।
এদিকে সিনেমার বিষয়বস্তুতে কোনো আপত্তিজনক বিষয় নেই, এবং রাজ্য প্রশাসনের হস্তক্ষেপের বিরোধিতা করে বিজেপি নেতা অমিত মালব্য বলেছেন, মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর প্রশাসন। এনিয়ে তিনি একটি টুইটও করেছেন।
After a failed attempt to ban The Kerala Story (the film is still not in theatres because owners are being threatened with punitive action, if they do), Mamata Banerjee’s administration is now intimidating the director and producer of The Diary of West Bengal, a movie based on… https://t.co/Z4O5uHAOWX pic.twitter.com/seq0QL6VR1
— Amit Malviya (@amitmalviya) May 26, 2023
❤ Support Us






