- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ১২, ২০২৩
প্রেসিডেন্সির জেল সুপারের ঘরের মনিটর থেকে পার্থকে দেখলেন কুণাল, ১১০ কেজি থেকে কমে তৃণমূলের প্রাক্তন মহাসচিবের ওজন এখন হয়েছে ৯০ কেজি
তৃণমূলের ওজনদার নেতা ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি ছিলেন তৃণমূলের মহা সচিব। তবে শিক্ষায় নিয়োগ দুর্নীতির অভিযোগে তিনি এখন প্রেসিডেন্সি জেলে বন্দি জীবন কাটাচ্ছেন। এখন তাঁর রাজনৈতিক ভার যেমন কমেছে,তেমন কমেছে শরীরের ওজন। সিবিআই হেফাজত থেকে তিনি যখন জেলে যাচ্ছেন সেই সময় তাঁর ওজন ছিল ১১০ কেজি। গত এক বছরের কিছু বেশি সময় পার্থ জেলে থেকে তাঁর শারীরিক ওজন ২০ কেজি কমে হয়েছে ৯ও কেজি। ক্ষমতায় না থাকলে নেতাদের হয়তো এমনই হয়, যা পার্থ চট্টোপাধ্যায়ের হয়েছে।
পুজো আসতে আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি। পিতৃপক্ষও শেষের পথে। এক সময় নাকতলা উদয়ন সংঘের পুজো প্রাঙ্গণ আলো করে বসে থাকা পার্থ চট্টোপাধ্যায়ের গত বছরও জেলেই কাটিয়েছেন। এটা তাঁর পুজোর দ্বিতীয় বছরের জেলযাপন। বৃহস্পতিবার তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ প্রেসিডেন্সি জেলে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে জেল সুপার দেবাশীষ চক্রবর্তীর ঘরের মনিটর থেকে পার্থকে দেখলেন। জেল সুপার দেবাশীষ চক্রবর্তী কুনালকে জানিয়েছেন, পার্থর ওজন ১১০ কেজি থেকে কমে ৯০ কেজি হয়ে গিয়েছে। পায়ের ফোলাটা কমেনি, এখনও রয়েছে। তবে মোটামুটি ভাল আছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী।
এই প্রেসিডেন্সি জেলেই কুণাল ঘোষ এক সময়ে সারদা মামলায় অভিযুক্ত হিসেবে বন্দি ছিলেন। বৃহস্পতিবার কেন কুণাল প্রেসিডেন্সি জেলে গিয়েছিলেন? এই প্রসঙ্গে কুণাল বলেন, ‘‘আমি বন্দি থাকাকালীন যে অফিসার, কারারক্ষী ও বন্দিরা আমায় ঝড়ঝাপ্টার মধ্যে আগলে রেখেছিলেন, তাঁদের জন্য পুজোর আগে আমি প্রত্যেক বার সামর্থ্য মতো শারদ উপহার নিয়ে যাই। বৃহস্পতিবারেও সেই কারণেই গিয়েছিলাম।’’ পার্থকে কেমন দেখলেন? জবাবে কুণাল বলেন, ‘‘জেল সুপারের ঘরে বসে থাকলে যা যা দেখা যায়, তাই দেখেছি।’’
❤ Support Us






