Advertisement
  • দে । শ
  • এপ্রিল ১৭, ২০২৫

কালনায় সূচনা সরকারি লেডিজ হস্টেলের

আরম্ভ ওয়েব ডেস্ক
কালনায় সূচনা সরকারি লেডিজ হস্টেলের

কালনা ২নং ব্লকের বিভিন্ন সরকারি দফতরে বহু মহিলা কর্মী ও স্কুল-কলেজে অনেক শিক্ষিকা কর্মরত। তাদের অনেকেই বাইরে থেকে আসেন। তাদের সুবিধের কথা ভেবে তৈরি হল একটি লেডিজ হস্টেল। কালনা ২নং ব্লকের সিংয়েরকোণে এই হস্টেলের উদ্বোধন পর্বে উপস্থিত ছিলেন বিধায়ক দেবপ্রসাদ বাগ, সমাজকর্মী প্রণব রায়, কালনার মহকুমাশাসক শুভম আগরওয়াল-সহ একঝাঁক বিশিষ্ট। এই হস্টেলটি তৈরির জন্য নিজের বিধায়ক তহবিল থেকে অর্থসাহায্য করেছেন বিধায়ক দেবপ্রসাদবাবু। খরচ হয়েছে প্রায় ৮০ লক্ষ টাকা। মোট ১০টি ঘর বিশিষ্ট এই হস্টেলটি তৈরি হওয়ায় বাইরে থেকে আসা সরকারের বিভিন্ন দফতরের মহিলা কর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিকারা খুবই উপকৃত হবেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!