Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ১৯, ২০২৫

কারো নথি নেই, কেউ আবার লক্ষ্মী ভান্ডারের উপভোক্তা তবু বাংলাদেশে ফেরার জন্য হাকিমপুর সীমান্তে ভিড় অব্যহত

আরম্ভ ওয়েব ডেস্ক
কারো নথি নেই, কেউ আবার লক্ষ্মী ভান্ডারের উপভোক্তা তবু বাংলাদেশে ফেরার জন্য হাকিমপুর সীমান্তে ভিড় অব্যহত

কারো নথি নেই, কেউ আবার লক্ষ্মী ভান্ডারের উপভোক্তা তবু বাংলাদেশে ফেরার জন্য হাকিমপুর সীমান্তে ভিড় অব্যহত। কাজের সন্ধানে এসে অনেক বাংলাদেশী নাগরিক থেকে গিয়েছিলেন ভারতে। অথচ তাদের হাতে কোন নথি নেই। আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্কের পাস বই কিছুই তৈরি হয় নি তাদের। আবার অনেকে রাজ্যের প্রকল্প ‘‌লক্ষ্মী ভান্ডার’‌–‌র উপভোক্তা। এমনকী ওই বাংলাদেশি নাগরিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কেউ কেউ রাজ্যের সরকারি প্রকল্পের সুবিধাও পান। তারা সকলেই কলকাতা, রাজ্যের অন্যান্য শহরতলীতে কাজ করতেন। কেউ পরিচারিকার কাজ, ভ্যান রিকশা টানতেন, কেউ বা রাজ মিস্ত্রী, ইটভাটার শ্রমিক হিসেব ভারতে ছিলেন। অনেকেই এখন এসআইআর শুরু হওয়ায় আবাহে তাদের কাছে কোন নথি না থাকায় নিজের দেশে ফিরে যেতে চাইছেন।

বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা এলাকার বাসিন্দা এরা। এদের কাছে বৈধ নথি না থাকায় তাদের কেউ আশ্রয় দিতে বা কাজে নিতে চাইছেন না। আবার সাতক্ষীরা জেলার আটুলিয়া ইউনিয়ন পরিষদ এলাকার বাসিন্দা স্বপ্না বিবি বিধান নগরে এসে বসবাস শুরু করেন কয়েক বছর আগে। তার এদেশে আধার কার্ড সহ অন্যান্য নথিও আছে। এমনকী স্বপ্না বিবি লক্ষ্মী ভান্ডার প্রকল্পের উপভোক্তা তালিকায় নামও আছে বলে দাবি করেন। কিন্ত স্বপ্নার মা বোনের কোন নথি নেই। তাই এখন এসআইআর শুরু হতেই বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছে সেই সব বাংলাদেশি নাগরিক। দেশে ফিরতে তাঁরা উত্তর ২৪ পরগনার হাকিমপুর সীমান্তে ভিড় করছেন। সেই ছবি ধরা পড়ল উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের হাকিমপুর সীমান্তে। কয়েকদিন ধরে ভারত বাংলাদেশ লাগোয়া স্বরূপনগর থানার হাকিমপুর চেকপোস্টের কাছে বাংলাদেশি নাগরিকের ভিড় দেখা যাচ্ছে। এনিয়েই নানা জল্পনা তৈরি হয়।

এদিন সকালে হাকিমপুর চেক পোস্টের কাছে দেখা যায় দলে দলে মানুষ বড় লাগেজ নিয়ে খোলা আকাশের নিচে অপেক্ষা করছেন। মহিলা পুরুষ মিলে তাদের সংখ্যা শতাধিক। সদ্যোজাত শিশুও আছে। শীতের রাতে ঠান্ডায় কষ্ট পাচ্ছেন বলে এলাকার মানুষ ত্রিপল টাঙিয়ে দিয়েছেন। কেউ খিচুড়ি খাওয়াচ্ছেন। জেলা পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান বলেন, ‘‌পুলিশ বিষয়টার ওপর নজর রেখেছে। আমরা আইনশৃঙ্খলার দিকে সতর্ক দৃষ্টি রেখেছি। বাকিটা বিএসএফ দেখছে।’‌ বিএসএফ সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা মেনেই বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। অবৈধ অনুপ্রবেশকারী কেউ বাংলাদেশে ফিরতে চান তাহলে আইনানুগ পথেই তাঁকে পাঠানো হবে। তবে জানা গেছে, শীতের মরসুমে অনেকেই ধানকাটা বা ইটভাটায় কাজের সন্ধানে চোরাপথে এদেশে ঢুকে এদেশে থেকে গিয়েছিলেন। আবার অনেকে চিকিৎসার জন্য রাজ্যের বিভিন্ন নার্সিং হোমে, চেম্বারে ডাক্তার দেখাতে আসেন। তাদেরও অনেকে ফিরে যাচ্ছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!